Ezekiel 13:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেভাবে আমি সেই দেয়ালে এবং যারা তা লেপন করেছে তাদের উপরে আমার গজব ঢেলে দেব; আর আমি তোমাদের বলবো, সেই দেয়াল আর নেই এবং তার লেপনকারীরাও নেই;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং আমি আমার ভীষণ ক্রোধ দেয়ালের ও যারা সেটি চুনকাম করেছিল তাদের উপর ব্যয় করব। আমি তোমাদের বলব, “দেয়াল ও যারা সেটি চুনকাম করেছিল তারা কেউ আর নেই,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই প্রকারে আমি সেই ভিত্তিতে, এবং যাহারা তাহা লেপন করিয়াছে তাহাদিগেতে, আপন ক্রোধ সম্পন্ন করিব; আর আমি তোমাদিগকে বলিব, সেই ভিত্তি আর নাই, এবং তাহার লেপনকারিগণও নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই প্রকারে আমি সেই দেওয়ালে, এবং যাহারা তাহা লেপন করিয়াছে তাহাদের প্রতি, আপন ক্রোধ সমপন্ন করিব; আর আমি তোমাদিগকে বলিব, সেই দেওয়াল আর নাই, এবং তাহার লেপনকারিগণও নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দেয়াল ও সেটাকে যারা চুনকাম করে ঢেকে দিয়েছে তাদের উপরে আমি আমার ক্রোধ সম্পূর্ণভাবে ঢেলে দেব। আমি লোকদের বলব যে, সেই দেয়ালটাও নেই এবং যারা সেটা চুনকাম করেছিল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দেয়াল ও সেটাকে যারা চুনকাম করে ঢেকে দিয়েছে তাদের উপরে আমি আমার গজব সম্পূর্ণভাবে ঢেলে দেব। আমি লোকদের বলব যে, সেই দেয়ালটাও নেই এবং যারা সেটা চুনকাম করেছিল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমনি করেই তাদের তৈরী প্রাচীর আর যারা ঐ প্রাচীর চূণকাম করে সব ফাঁকি ঢেকে দিয়েছিল, তাদের উপর আমার নির্মম ক্রোধ নেমে আসবে। তারপর আমি তোমাদের বলব: সেই দেওয়াল আর নেই। আর চূণকাম করে দেওয়ালের ফাঁকি যারা ঢেকে দিয়েছিল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সেই প্রাচীরের প্রতি ও যে লোকরা তার ওপর প্রলেপ লাগিয়েছে, তাদের প্রতি আমার রোধ প্রকাশ শেষ করব| সেখানে আমি বলব, ‘দেওয়ালও নেই আর তার ওপর প্রলেপ লাগানোরও কেউ নেই|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে আমি সেই ভিত্তিতে এবং যারা তা লেপন করেছে তাদের ওপর রাগ সম্পন্ন করব; আমি তোমাদেরকে বলব, সেই ভিত্তি আর নেই এবং তার লেপনকারিরাও নেই;