Ezekiel 13:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অর্থাৎ যারা জেরুশালেমের বিষয়ে ভবিষ্যদ্বাণী বলে এবং শান্তি না হলেও তার জন্য শান্তির দর্শন পায়, ইসরাইলের সেই নবীরা নেই; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ইস্রায়েলের ভাববাদীরা জেরুশালেমকে ভবিষ্যদ্বাণী করেছিল ও শান্তি না থাকলে তারা শান্তির দর্শন দেখেছিল তারাও নেই, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।” ’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অর্থাৎ যাহারা যিরূশালেমের বিষয়ে ভাববাণী বলে, এবং শান্তি না হইলেও তাহার জন্য শান্তির দর্শন পায়, ইস্রায়েলের সেই ভাববাদিগণ নাই; ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অর্থাৎ যাহারা যিরূশালেমের বিষয়ে ভাববাণী বলে, এবং শান্তি না হইলেও তাহার জন্য শান্তির দর্শন পায়, ইস্রায়েলের সেই ভাববাদিগণ নাই; ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অর্থাৎ ইস্রায়েলের সেই নবীরা যারা যিরূশালেমের লোকদের কাছে কথা বলেছিল এবং শান্তি না থাকলেও শান্তির দর্শন দেখেছিল তারাও নেই। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।’”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অর্থাৎ ইসরাইলের সেই নবীরা যারা জেরুজালেমের লোকদের কাছে কথা বলেছিল এবং শান্তি না থাকলেও শান্তির দর্শন দেখেছিল তারাও নেই। আমি আল্লাহ্ মালিক এই কথা বলছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অর্থাৎ জেরুশালেমের অবস্থা ভাল না থাকা সত্ত্বেও যে নবীরা বলেছিল, ‘সব ঠিক আছে’—তারাও নেই! সর্বাধিপতি প্রভু এই কথা বলেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের মিথ্যা ভাববাদীদের প্রতি ঐ সবকিছুই ঘটবে| ঐ ভাববাদীরা জেরুশালেমের লোকদের কাছে কথা বলে| ঐ ভাববাদীরা বলে শান্তি হবে কিন্তু শান্তি হয় না|” প্রভু আমার সদাপ্রভু ঐসব কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের ভাববাদীরা যারা যিরুশালেমের বিষয়ে ভাববাণী করেছিল এবং তার জন্য শান্তির দর্শন ছিল। কিন্তু সেখানে শান্তি ছিল না সে ভাববাদীগন নাই; এটা প্রভু সদাপ্রভু বলেন।