Ezekiel 13:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে মানুষের সন্তান, তোমার জাতির যে কন্যারা নিজ নিজ অন্তর থেকে ভবিষ্যদ্বাণী বলে, তুমি তাদের বিরুদ্ধে তোমার মুখ রাখ এবং তাদের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন, হে মানবসন্তান, তোমার জাতির যে মেয়েরা ভাববাদিনী হিসেবে নিজেদের কল্পনার কথা বলে এখন তুমি তাদের বিরুদ্ধে দাড়াও। তাদের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হে মনুষ্য-সন্তান, তোমার জাতির যে কন্যাগণ আপন আপন হৃদয় হইতে ভাববাণী বলে, তুমি তাহাদের বিরুদ্ধে তোমার মুখ রাখ, এবং তাহাদের বিরুদ্ধে ভাববাণী বল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হে মনুষ্য-সন্তান, তোমার জাতির যে কন্যাগণ আপন আপন হৃদয় হইতে ভাববাণী বলে, তুমি তাহাদের বিরুদ্ধে তোমার মুখ রাখ, এবং তাহাদের বিরুদ্ধে ভাববাণী বল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভু আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তোমার জাতির যে মেয়েরা নবী হিসাবে নিজেদের মনগড়া কথা বলে এখন তুমি তাদের বিরুদ্ধে দাঁড়াও। তুমি তাদের বিরুদ্ধে এই কথা বল যে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদ আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তোমার জাতির যে মেয়েরা নবী হিসাবে নিজেদের মনগড়া কথা বলে এখন তুমি তাদের বিরুদ্ধে দাঁড়াও। তুমি তাদের বিরুদ্ধে এই কথা বল যে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বললেন, মর্ত্যমানব, এবার দেখ তোমার জাতির মধ্যে ঐ নারীদের দিকে, যারা ঈশ্বরের মুখপাত্ররূপে নিজেদের জাহির করে এবং মনগড়া ভবিষ্যদ্বাণী করে। ধিক্কার দাও তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেছেন, “মনুষ্যসন্তান, ইস্রায়েলের ভাববাদিনীদের দিকে দেখ| ঐ সমস্ত ভাববাদিনীরা আমার হয়ে কথা বলে না| তারা নিজেরা যা চায় তাই বলে| তাই তুমি অবশ্যই আমার হয়ে তাদের বিরুদ্ধে কথা বলবে| তুমি অবশ্যই এই সব কথা তাদের বলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তুমি, মানুষের সন্তান, তোমার জাতির যে মেয়েরা নিজের মন থেকে ভাববাণী বলে, তুমি তাদের বিরুদ্ধে তোমার মুখ রাখ এবং তাদের বিরুদ্ধে ভাববাণী বল।