Ezekiel 13:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, ইসরাইলের যে নবীরা ভবিষ্যদ্বাণী বলে, তুমি তাদের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল; এবং যারা নিজ নিজ অন্তর থেকে ভবিষ্যদ্বাণী বলে, তাদেরকে বল, তোমরা মাবুদের কালাম শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, ইস্রায়েলের যে ভাববাদীরা ভাববাণী বলে, তুমি তাদের বিরুদ্ধে ভাববাণী বলো। যারা নিজেদের মনগড়া কথা বলছে তুমি তাদের বলো যে: ‘সদাপ্রভুর বাক্য শোনো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, ইস্রায়েলের যে ভাববাদীরা ভাববাণী বলে, তুমি তাহাদের বিরুদ্ধে ভাববাণী বল; এবং যাহারা নিজ নিজ হৃদয় হইতে ভাববাণী বলে, তাহাদিগকে বল, তোমরা সদাপ্রভুর বাক্য শুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, ইস্রায়েলের যে ভাববাদীরা ভাববাণী বলে, তুমি তাহাদের বিরুদ্ধে ভাববাণী বল; এবং যাহারা নিজ নিজ হৃদয় হইতে ভাববাণী বলে, তাহাদিগকে বল, তোমরা সদাপ্রভুর বাক্য শুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, ইস্রায়েলের যে নবীরা এখন কথা বলছে তুমি তাদের বিরুদ্ধে নবী হিসাবে কথা বল। যারা নিজেদের মনগড়া কথা বলছে তুমি তাদের বল যে, তারা যেন সদাপ্রভুর বাক্য শোনে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, ইসরাইলের যে নবীরা এখন কথা বলছে তুমি তাদের বিরুদ্ধে নবী হিসাবে কথা বল। যারা নিজেদের মনগড়া কথা বলছে তুমি তাদের বল যে, তারা যেন মাবুদের কালাম শোনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, ইসরায়েলের নবীদের প্রকাশ্যে ধিক্কার দাও। তারা নিজের মনগড়া কথাকে দৈববাণী বলে চালায়। প্রভু পরমেশ্বরের কথায় তাদের কান দিতে বল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, তুমি আমার হয়ে ইস্রায়েলের ভাববাদীদের অবশ্য এই কথা বলবে| এই সব ভাববাদীরা প্রকৃতপক্ষে আমার হয়ে কথা বলে না| এই সব ভাববাদীরা নিজেরা যা বলতে চায় তাই-ই বলে| তাই তুমি তাদের অবশ্যই এই কথা বোলো, ‘প্রভুর এই বার্তা শোন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“মানুষের সন্তান, ইস্রায়েলে যারা ভাববাদীদের বিরুদ্ধে ভাববাণী বলে এবং তাদের বল যারা নিজের মন থেকে ভাববাণী বলে, তোমার সদাপ্রভুর বাক্য শোন।