Ezekiel 13:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, তোমাদের যে যে বালিশ দ্বারা তোমরা পাখি শিকারের মত প্রাণ শিকার করে থাক, আমি সেই সবের বিপক্ষ; আমি তোমাদের বাহু থেকে সেসব বালিশ নিয়ে ছিঁড়ে ফেলবো; এবং তোমরা যাদেরকে পাখির মত শিকার করে থাক, আমি সেসব প্রাণকে মুক্ত করবো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন তোমরা যে তাবিজ দিয়ে পাখির মতো করে লোকদের ধরো আমি তার বিপক্ষে আর আমি তোমাদের হাত থেকে সেগুলি ছিঁড়ে ফেলে দেব; পাখির মতো করে যে লোকদের তোমরা ধরো তাদের আমি মুক্ত করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, তোমাদের যে যে বালিশ দ্বারা তোমরা পক্ষী শিকারের ন্যায় প্রাণ মৃগয়া করিয়া থাক, আমি সেই সকলের বিপক্ষ; আমি তোমাদের ভুজ হইতে সেই সকল বালিশ লইয়া ছিঁড়িয়া ফেলিব; এবং তোমরা যাহাদিগকে পক্ষির মত মৃগয়া করিয়া থাক, আমি সেই সকল প্রাণকে মুক্ত করিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, তোমাদের যে যে বালিশ দ্বারা তোমরা পক্ষী শিকারের ন্যায় প্রাণ মৃগয়া করিয়া থাক, আমি সেই সকলের বিপক্ষ; আমি তোমাদের ভুজ হইতে সেই সকল বালিশ লইয়া ছিঁড়িয়া ফেলিব; এবং তোমরা যাহাদিগকে পক্ষীর মত মৃগয়া করিয়া থাক, আমি সেই সকল প্রাণকে মুক্ত করিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘সেইজন্য আমি প্রভু সদাপ্রভু বলছি, তোমরা যে তাবিজ দিয়ে পাখীর মত করে লোকদের ধর আমি তার বিপক্ষে। তোমাদের হাত থেকে আমি সেগুলো ছিঁড়ে ফেলে দেব। পাখীর মত করে যে লোকদের তোমরা ধর তাদের আমি ছেড়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘সেইজন্য আমি আল্লাহ্ মালিক বলছি, তোমরা যে তাবিজ দিয়ে পাখীর মত করে লোকদের ধর আমি তার বিপক্ষে। তোমাদের হাত থেকে আমি সেগুলো ছিঁড়ে ফেলে দেব। পাখীর মত করে যে লোকদের তোমরা ধর তাদের আমি ছেড়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন শোন, সর্বাধিপতি প্রভু কি বলছেন। জীবন ও মৃত্যুকে নিয়ন্ত্রণ করার জন্য তোমরা যে তাবিজ-কবচ ব্যবহার কর, তা আমি দারুণ ঘৃণা করি। আমি তাদের হাত থেকে ওগুলো ছিঁড়ে ফেলে দেব এবং তোমাদের হাত থেকে আমার প্রজাদের চিরকালের জন্য মুক্ত করে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু আমার সদাপ্রভু তোমাদের এই কথা বলেন: তোমরা ঐসব কাপড়ের তাবিজ লোকদের ফাঁদে ফেলতে তৈরী করে থাকো| কিন্তু আমি তাদের মুক্ত করব| তোমাদের হাত থেকে ঐসব তাবিজ ছিঁড়ে নেব, আর লোকরা মুক্ত হবে| তারা ফাঁদ থেকে উড়ে যাওয়া পাখীর মত হবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব প্রভু সদাপ্রভু এ কথা বলেন, দেখ, আমি জাদু আকর্ষণের বিরুদ্ধে যা তুমি ব্যবহার করেছো মানুষের জীবনকে ফাঁদে ফেলার জন্য যেন তারা পাখী, অবশ্যই আমি তোমাদের বাহু থেকে তাদের বিচ্ছিন্ন করবো এবং তোমার যাদেরকে পাখির মত ফাঁদে ফেল, আমি তাদেরকে মুক্ত করবো।