Ezekiel 13:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যে ধার্মিককে বিষণ্ন করি নি, তোমরা মিথ্যা কথা দ্বারা তার অন্তঃকরণ দুঃখার্ত করেছ এবং দুষ্ট লোকের হাত সবল করেছ, যেন সে জীবন পাবার জন্য নিজের কুপথ থেকে না ফেরে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু ধার্মিকদের তোমরা তোমাদের মিথ্যা কথা দিয়ে দুঃখ দিয়েছ, যখন আমি তাদের জন্য কোনও দুর্দশা আনিনি, এবং দুষ্ট লোকদের তোমরা অনুপ্রাণিত করেছ যাতে তারা প্রাণ বাঁচাবার জন্য কুপথ থেকে না ফেরে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যে ধার্ম্মিককে বিষণ্ণ করি নাই, তোমরা মিথ্যাকথা দ্বারা তাহার অন্তঃকরণ দুঃখার্ত্ত করিয়াছ, এবং দুষ্ট লোকের হস্ত সবল করিয়াছ, যেন সে জীবনপ্রাপ্তির নিমিত্ত আপন কুপথ হইতে না ফিরে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যে ধার্মিককে বিষণ্ন করি নাই, তোমরা মিথ্যা কথা দ্বারা তাহার অন্তঃকরণ দুঃখার্ত করিয়াছ, এবং দুষ্ট লোকের হস্ত সবল করিয়াছ, যেন সে জীবন প্রাপ্তির নিমিত্ত আপন কুপথ হইতে না ফিরে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সৎ লোকদের আমি দুঃখ দিই নি, মিথ্যা কথা বলে তোমরা তাদের হতাশ করেছ এবং দুষ্ট লোকদের তোমরা উৎসাহ দিয়েছ যাতে তারা প্রাণ বাঁচাবার জন্য কুপথ থেকে না ফেরে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সৎ লোকদের আমি দুঃখ দিই নি, মিথ্যা কথা বলে তোমরা তাদের হতাশ করেছ এবং দুষ্ট লোকদের তোমরা উৎসাহ দিয়েছ যাতে তারা প্রাণ বাঁচাবার জন্য কুপথ থেকে না ফেরে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের প্রবঞ্চনা আমার সেই সরল সৎ প্রজাদের হতোদ্যম করেছে যাদের আমি আঘাত করতে চাই না। মন্দ লোকেরা মন্দ পথ ত্যাগ করে বাঁচতে চাইলে তাদের তোমরা বাধা দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘তোমরা ভাববাদীরা মিথ্যা কথা বল| তোমাদের মিথ্যা ভালো লোকদের আঘাত করে| ঐসব ভাল লোকেদের আমি আঘাত করতে চাইনি! তোমরা মন্দ লোকদের পক্ষ সমর্থন কর আর তাদের খারাপ কাজ করতে উৎসাহ দাও যাতে তাদের প্রাণহানি হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি ধার্ম্মিকের হৃদয়কে শক্তিহীন কর মিথ্যাকথা দিয়ে, এমনকি যদিও আমি মনে করি না তার মন ভেঙে গেছে এবং তার বদলে দুষ্ট লোকের কাজকে উত্সাহিত করেছো, যেন সে জীবন বাঁচাবার জন্য তার পথ থেকে না ফেরে