Ezekiel 13:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, ধিক্‌ সেই নির্বোধ নবীদেরকে, যারা নিজ নিজ রূহের পিছনে চলে, কিছুই দেখে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন ধিক্ সেই নির্বোধ ভাববাদীরা যারা কোনও দর্শন না পেয়ে তাদের মনগড়া কথা বলে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ধিক্‌ সেই নির্ব্বোধ ভাববাদিগণকে, যাহারা আপন আপন আত্মার অনুগমন করে, কিছুই দেখে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ধিক্‌ সেই নির্বোধ ভাববাদিগণকে, যাহারা আপন আপন আত্মার অনুগমন করে, কিছুই দেখে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্রভু বলছেন, ‘ধিক, সেই ভক্তিহীন নবীদের, যারা কোন দর্শন না পেয়ে তাদের মনগড়া কথা বলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ মালিক বলছেন, ‘ঘৃণ্য, সেই ভয়হীন নবীরা, যারা কোন দর্শন না পেয়ে তাদের মনগড়া কথা বলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর এই কথা বলেনঃ ধিক্ এই মূর্খ নবীদের! প্রকৃত পক্ষে তারা কোন দৈব দর্শনই পায় না। নিজেদের ভাবের ঘোরে কল্পনায় যা দেখে, তাকেই দর্শন বলে চালায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন| ওহে মূর্খ ভাববাদীরা, তোমাদের প্রতি অমঙ্গল ঘটবে| তোমরা নিজের নিজের আত্মার অনুগমণ করছ| তোমরা দর্শনে প্রকৃতপক্ষে যা দেখছ তা লোকদের কাছে বলছ না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এ কথা বলেন, দুর্ভাগ্য সেই নির্বোধ ভাববাদীদের, যারা নিজের আত্মাকে অনুসরণ করে কিন্তু কিছুই দেখে নি।