Ezekiel 13:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা কোন ফাটলে উঠ নি এবং মাবুদের দিনে যুদ্ধে দাঁড়াবার জন্য ইসরাইল-কুলের জন্য প্রাচীরও দৃঢ় কর নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা ইস্রায়েল কুলের দেয়ালের ফাটল মেরামত করতে ওঠোনি যেন সদাপ্রভুর দিনে যুদ্ধের সময়ে সেটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কোন ফাটলে উঠ নাই, এবং সদাপ্রভুর দিনে সংগ্রামে দাঁড়াইবার জন্য ইস্রায়েল-কুলের নিমিত্ত প্রাচীরও দৃঢ় কর নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কোন ফাটলে উঠ নাই, এবং সদাপ্রভুর দিনে সংগ্রামে দাঁড়াইবার জন্য ইস্রায়েল-কুলের নিমিত্ত প্রাচীরও দৃঢ় কর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা ইস্রায়েল জাতির দেয়ালের ফাটল মেরামত করতে সেখানে ওঠে নি যাতে সদাপ্রভুর দিনে যুদ্ধের সময়ে সেটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা ইসরাইল জাতির দেয়ালের ফাটল মেরামত করতে সেখানে ওঠে নি যাতে মাবুদের দিনে যুদ্ধের সময়ে সেটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগর প্রাকারের ভাঙ্গা জায়গাগুলোর দিকে তাদের নজর নেই, সেগুলি মেরামত করার চেষ্টাও তারা করে না। তাই, প্রভুর নির্দিষ্ট দিনে ইসরায়েল বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ করেত পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা ভাঙ্গা প্রাচীরের কাছে সৈন্য মোতায়েন করনি| ইস্রায়েল পরিবারকে রক্ষা করতে প্রাচীর তৈরী করনি| তাই যখন প্রভুর কাছ থেকে শাস্তির দিন নেমে আসবে তোমরা যুদ্ধে হারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ইস্রায়েল কুলের চারদিকের দেওয়ালের কোন ফাটলের কাছে যাওনি সেগুলো মেরামত করার জন্য এবং সদাপ্রভুর দিনের যুদ্ধে প্রতিরোধ করার জন্য।