Ezekiel 13:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মিথ্যা দর্শন পেয়েছে, মিথ্যা মন্ত্র পড়েছে, তারা বলে, ‘মাবুদ বলেন,’ অথচ মাবুদ তাদের প্রেরণ করেন নি; আর তারা আশা করেছে যে, সেই কালাম সিদ্ধ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের দর্শন অলীক ও তাদের ভবিষ্যৎ-কথন মিথ্যা। তারা বলে, “সদাপ্রভু বলেন,” অথচ সদাপ্রভু তাদের পাঠাননি; তবুও তারা আশা করে যে তাদের কথা সফল হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা অলীক দর্শন পাইয়াছে, মিথ্যা মন্ত্র পড়িয়াছে, তাহারা বলে, ‘সদাপ্রভু বলেন,’ অথচ সদাপ্রভু তাহাদিগকে প্রেরণ করেন নাই; আর তাহারা আশা করিয়াছে যে, সেই বাক্য সিদ্ধ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা অলীক দর্শন পাইয়াছে, মিথ্যা মন্ত্র পড়িয়াছে, তাহারা বলে, ‘সদাপ্রভু বলেন,’ অথচ সদাপ্রভু তাহাদিগকে প্রেরণ করেন নাই; আর তাহারা আশা করিয়াছে যে, সেই বাক্য সিদ্ধ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের দর্শন মিথ্যা এবং তাদের গোণা-পড়া সত্যি নয়। তারা বলে যে, আমি এই কথা বলছি, অথচ আমি তাদের পাঠাই নি; তবুও তারা আশা করে তাদের কথা সফল হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের দর্শন মিথ্যা এবং তাদের গোণা-পড়া সত্যি নয়। তারা বলে যে, আমি এই কথা বলছি, অথচ আমি তাদের পাঠাই নি; তবুও তারা আশা করে তাদের কথা সফল হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা দর্শন পেয়েছে বলে যা দাবী করে তা ভূয়ো ও তাদের ভবিষ্যদ্বাণী মিথ্যা আমার নামে তারা ভাবোক্তি করে কিন্তু আমি তাদের পাঠাইনি। তবুও তারা আশা করে যে তাদের কথা সত্যি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘মিথ্যা ভাববাদীরা বলে তারা দর্শন দেখেছে| তারা তাদের জাদু করে মিথ্যে মিথ্যে ওসব ঘটবে বলে বলেছে| তারা বলে প্রভুই তাদের পাঠিয়েছেন – কিন্তু তা মিথ্যা কথা| তারা এখনই তাদের মিথ্যা কথা সফল হবে ভেবে বসে আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা মিথ্যা দর্শন পেয়েছে, মিথ্যা ভবিষ্যৎবাণী করেছো, তারা বলে, ‘এমনই সদাপ্রভু বলেন’,” সদাপ্রভু তাদেরকে পাঠাননি; কিন্তু তারা তবুও আশা করেছে তাদের বাক্য সত্যি হবে।