Ezekiel 13:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা কি মিথ্যা দর্শন পাও নি? মিথ্যা কথারূপ মন্ত্র কি পড় নি? কেননা আমি না বললেও তোমরা বলছো, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কি অলীক দর্শন দেখোনি এবং মিথ্যা ভবিষ্যদ্বাণী উচ্চারণ করোনি যখন তোমরা বলো, “সদাপ্রভু বলেন,” যদিও আমি বলিনি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কি অলীক দর্শন পাও নাই? মিথ্যাকথারূপ মন্ত্র কি পড় নাই? কেননা আমি না বলিলেও তোমরা বলিতেছ, ইহা সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কি অলীক দর্শন পাও নাই? মিথ্যাকথারূপ মন্ত্র কি পড় নাই? কেননা আমি না বলিলেও তোমরা বলিতেছ, ইহা সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা কি মিথ্যা দর্শন দেখছে না এবং মিথ্যা গোণা-পড়া করছে না? তারা তো বলছে যে, আমি এই কথা বলছি, অথচ আমি বলি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা কি মিথ্যা দর্শন দেখছে না এবং মিথ্যা গোণা-পড়া করছে না? তারা তো বলছে যে, আমি এই কথা বলছি, অথচ আমি বলি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাদের বলছি: তোমরা যে দর্শন পেয়েছ তা ভুয়ো আর যে ভবিষ্যদ্বাণী করেছ, তা মিথ্যা। তোমরা যে কথাগুলি আমার নামে চালাও সে সব কথা আমি মোটেই বলি নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘মিথ্যা ভাববাদীর দল, তোমাদের দেখা দর্শন সত্যি নয়| তোমরা তোমাদের জাদু ব্যবহার করে ভবিষ্যতে কি ঘটবে বলেছ| সব মিথ্যে কথা| তোমরা বলেছ প্রভুই ঐসব কথা বলেছেন| কিন্তু আমি তোমাদের কোন কথাই বলিনি!’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের কি মিথ্যা দর্শন নয় এবং মিথ্যা ভবিষ্যদ্বাণী করনি, তোমার যারা বল, এমনই সদাপ্রভু বলেন যখন আমি নিজে একথা বলিনি?