Ezekiel 13:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমরা মিথ্যা কালাম বলেছ ও মিথ্যা কথারূপ দর্শন পেয়েছ; এজন্য দেখ, আমি তোমাদের বিপক্ষ, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সুতরাং সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের অলীক কথা ও মিথ্যা দর্শনের জন্য, আমি তোমাদের বিরুদ্ধে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা অলীক বাক্য বলিয়াছ, ও মিথ্যাকথারূপ দর্শন পাইয়াছ; এই নিমিত্ত দেখ, আমি তোমাদের বিপক্ষ, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা অলীক বাক্য বলিয়াছ, ও মিথ্যাকথারূপ দর্শন পাইয়াছ; এই নিমিত্ত দেখ, আমি তোমাদের বিপক্ষ, ইহা প্রভু সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘আমি প্রভু সদাপ্রভু বলছি যে, তাদের মিথ্যা কথা ও মিথ্যা দর্শনের জন্য আমি তাদের বিরুদ্ধে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘আমি আল্লাহ্‌ মালিক বলছি যে, তাদের মিথ্যা কথা ও মিথ্যা দর্শনের জন্য আমি তাদের বিরুদ্ধে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু তাদের বলেনঃ তোমাদের কথা সম্পূর্ণ মিথ্যা এবং তোমাদের পাওয়া দর্শন অলীক। এইজন্য আজ আমি তোমাদের ঘোর বিরোধী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই এখন প্রভু, আমার সদাপ্রভু বলেন, “তোমরা মিথ্যে কথা বলেছ| তোমাদের দেখা দর্শন সত্যি নয়| তাই আমি এখন তোমাদের বিরুদ্ধে!” প্রভু, আমার সদাপ্রভু এইগুলো বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই প্রভু সদাপ্রভু এই কথা বলেছেন কারণ তোমাদের মিথ্যা দর্শন ছিল এবং তোমার মিথ্যা বলেছো তাই প্রভু সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে এ কথা বলেন।