Ezekiel 14:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তারা নিজ নিজ অপরাধ বহন করবে; অনুসন্ধান করতে আসা ঐ ব্যক্তি ও নবী উভয়ের সমান অপরাধ হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের অন্যায়ের শাস্তি পাবে—সেই ভাববাদী এবং যে তার সঙ্গে পরামর্শ করবে সেও দোষী হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তাহারা আপন আপন অপরাধ বহন করিবে; ঐ অনুসন্ধানার্থী ব্যক্তি ও ভাববাদী উভয়ের সমান অপরাধ হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তাহারা আপন আপন অপরাধ বহন করিবে; ঐ অনুসন্ধানার্থী ব্যক্তি ও ভাববাদী উভয়ের সমান অপরাধ হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা দু’জনেই তাদের অন্যায়ের শাস্তি পাবে; সেই নবীর ও সেই পরামর্শ করতে আসা লোকটির সমান শাস্তি হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা দু’জনেই তাদের অন্যায়ের শাস্তি পাবে; সেই নবীর ও সেই পরামর্শ করতে আসা লোকটির সমান শাস্তি হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই নবী এবং যে নির্দেশ জানতে এসেছে—দুজনে একই শাস্তি পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই সেই পরামর্শ প্রার্থী প্রশ্নকারক ও উত্তরকারী ভাববাদী দুজনেই একই শাস্তি পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তারা তাদের নিজের অপরাধ বহন করবে; ঐ অনুসন্ধানকারী ব্যক্তি ও ভাববাদী দুজনের সমান অপরাধ হবে।