Ezekiel 14:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন ইসরাইল-কুল আর আমা থেকে বিপথগামী না হয় এবং নিজেদের সমস্ত অধর্ম দ্বারা আর নিজেদের নাপাক না করে; কিন্তু তারা যেন আমার লোক হয় ও আমি তাদের আল্লাহ্ হই, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ইস্রায়েল কুল আর আমার কাছ থেকে বিপথে যাবে না, এবং তাদের সব পাপ দিয়ে নিজেদের আর অশুচি করবে না। তারা আমার লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন ইস্রায়েল-কুল আর আমা হইতে বিপথগামী না হয়, এবং আপনাদের সমস্ত অধর্ম্ম দ্বারা আর আপনাদিগকে অশুচি না করে; কিন্তু তাহারা যেন আমার প্রজা হয়, ও আমি তাহাদের ঈশ্বর হই; ইহা প্রভু সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন ইস্রায়েল-কুল আর আমা হইতে বিপথগামী না হয়, এবং আপনাদের সমস্ত অধর্ম দ্বারা আর আপনাদের অশুচি না করে; কিন্তু তাহারা যেন আমার প্রজা হয়, ও আমি তাহাদের ঈশ্বর হই, ইহা প্রভু সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইস্রায়েলীয়েরা আর আমার কাছ থেকে বিপথে যাবে না এবং তাদের সব পাপ দিয়ে নিজেদের আর অশুচি করবে না। তারা আমার লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।’”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বনি-ইসরাইলরা আর আমার কাছ থেকে বিপথে যাবে না এবং তাদের সব গুনাহ্ দিয়ে নিজেদের আর নাপাক করবে না। তারা আমার বান্দা হবে এবং আমি তাদের আল্লাহ্ হব। আমি আল্লাহ্ মালিক এই কথা বলছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা যাতে আমাকে পরিত্যাগ না করে এবং পাপে লিপ্ত হয়ে নিজেদের অশুচি না করে, সেইজন্যই আমি এসব কাজ করব। তারা আমার প্রজা হবার জন্যই মনোনীত এবং আমিই হব তাদের ঈশ্বর সর্বাধিপতি প্রভু এই কথা বলেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এটা করব যাতে ইস্রায়েলীয়রা আমাকে আর ছেড়ে না যায়| আর তাহলে আমার লোকরা তাদের পাপে আর নোংরা হবে না| তখন তারা আমার বিশেষ লোক হবে| আর আমি তাদের ঈশ্বর হব|’” প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এই, ইস্রায়েল-কুল আর আমার থেকে বিপথগামী না হয় এবং নিজেদের সব অধর্ম্ম দ্বারা আর নিজেদেরকে অপবিত্র না করে; কিন্তু তারা যেন আমার লোক হয় এবং আমি তাদের ঈশ্বর হই; এটা প্রভু সদাপ্রভু বলেন।