Ezekiel 14:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, কোন দেশ বিশ্বাস ভঙ্গ দ্বারা আমার বিরুদ্ধে গুনাহ্‌ করলে যখন আমি তার বিরুদ্ধে আমার হাত বাড়িয়ে দেই, তার খাদ্য সরবরাহ বন্ধ করি ও তার মধ্যে দুর্ভিক্ষ প্রেরণ করে সেখানকার মানুষ ও পশু উচ্ছিন্ন করি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, যদি কোনও দেশ আমার প্রতি অবিশ্বস্ত হয়ে পাপ করে আমি তাদের বিরুদ্ধে হাত বিস্তার করে তাদের খাবারের যোগান বন্ধ করে দিই এবং দুর্ভিক্ষ পাঠিয়ে সেখানকার মানুষ ও তাদের পশুদের মেরে ফেলি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, কোন দেশ সত্যলঙ্ঘন দ্বারা আমার বিরুদ্ধে পাপ করিলে যখন আমি তাহার বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করি, তাহার অন্নরূপ যষ্টি ভাঙ্গিয়া ফেলি, ও তাহার মধ্যে দুর্ভিক্ষ প্রেরণ করিয়া তথাকার মনুষ্য ও পশু উচ্ছিন্ন করি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, কোন দেশ সত্যলঙ্ঘন দ্বারা আমার বিরুদ্ধে পাপ করিলে যখন আমি তাহার বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করি, তাহার অন্নরূপ যষ্টি ভাঙ্গিয়া ফেলি, ও তাহার মধ্যে দুর্ভিক্ষ প্রেরণ করিয়া তথাকার মনুষ্য ও পশু উচ্ছিন্ন করি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, ধর, অবিশ্বস্ত হয়ে কোন দেশ আমার বিরুদ্ধে পাপ করল আর আমি তার বিরুদ্ধে হাত বাড়িয়ে তার খাবারের যোগান বন্ধ করলাম এবং দুর্ভিক্ষ পাঠিয়ে তার মানুষ ও পশু মেরে ফেললাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, ধর, অবিশ্বস্ত হয়ে কোন দেশ আমার বিরুদ্ধে গুনাহ্‌ করল আর আমি তার বিরুদ্ধে হাত বাড়িয়ে তার খাবারের যোগান বন্ধ করলাম এবং দুর্ভিক্ষ পাঠিয়ে তার মানুষ ও পশু মেরে ফেললাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মর্ত্যমানব, যদি কোন জাতি বিশ্বাসঘাতকতা করে পাপ করে, তাহলে আমি তার উপযুক্ত প্রতিফল দেব, বন্ধ করে দেব তাদের খাদ্যের সরবরাহ। সেখানে পাঠাব দুর্ভিক্ষ। মানুষ আর পশু মরবে একইভাবে, কোন তফাৎ থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, যে জাতিই আমাকে পরিত্যাগ করবে ও আমার বিরুদ্ধে পাপ করবে তাকেই আমি শাস্তি দেব| আমি তাদের খাদ্যের যোগান বন্ধ করে দেব| আমি দুর্ভিক্ষ এনে সেই দেশ থেকে লোকজন ও পশুদেরও দূর করে দিতে পারি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের সন্তান, যখন কোন দেশ আমার বিরুদ্ধে পাপ করার অঙ্গীকার করে যাতে আমি তার বিরুদ্ধে আমার হাত বিস্তার করি এবং রুটির লাঠি ভেঙে দিই এবং তার মধ্যে দূর্ভিক্ষ পাঠাই এবং দেশ থেকে মানুষ ও পশুকে বিচ্ছিন্ন করি;