Ezekiel 14:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যদি দেশের সর্বত্র হিংস্র পশুদের প্রেরণ করি ও তারা লোকদের নিঃসন্তান করে এবং দেশ ধ্বংসস্থান ও পশুর ভয়ে পথিক-বিহীন হয়, অথচ তার মধ্যে ঐ তিন ব্যক্তি থাকে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি যদি দেশে বুনো পশু পাঠাই আর তারা লোকদের নিঃসন্তান করে এবং দেশকে জনশূন্য করে যেন সেই পশুদের ভয়ে কেউ দেশের মধ্যে দিয়ে যাতায়াত না করতে পারে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যদি দেশের সর্ব্বত্র হিংস্র পশুদিগকে প্রেরণ করি, ও তাহারা লোকদিগকে নিঃসন্তান করে, এবং দেশ ধ্বংসস্থান ও পশুর ভয়ে পথিক-বিহীন হয়, অথচ তাহার মধ্যে ঐ তিন ব্যক্তি থাকে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যদি দেশের সর্বত্র হিংস্র পশুদিগকে প্রেরণ করি, ও তাহারা লোকদিগকে নিঃসন্তান করে, এবং দেশ ধ্বংসস্থান ও পশুর ভয়ে পথিক-বিহীন হয়, অথচ তাহার মধ্যে ঐ তিন ব্যক্তি থাকে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ধর, আমি সেই দেশে বুনো জন্তু পাঠিয়ে দিলাম এবং তারা দেশটাকে জনশূন্য করল। তাতে সেটা এমন ভয়ংকর হয়ে পড়ল যে, জানোয়ারের ভয়ে তার মধ্য দিয়ে কেউ যাওয়া-আসা করতে পারল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ধর, আমি সেই দেশে বুনো জন্তু পাঠিয়ে দিলাম এবং তারা দেশটাকে জনশূন্য করল। তাতে সেটা এমন ভয়ংকর হয়ে পড়ল যে, জানোয়ারের ভয়ে তার মধ্য দিয়ে কেউ যাওয়া-আসা করতে পারল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অথবা সেখানকার লোকদের হত্যা করার জন্য যদি হিংস্র বম্য জন্তু পাঠাই তাহলে সে দেশকে এমন বিপজ্জনক করে তুলব যাতে কেউ সেখান দিয়ে যাতায়াত করতে না পারে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেন, “অথবা আমি বন্য জন্তুদের সেই দেশে পাঠাতে পারি আর তারা দেশের সব লোক হত্যা করতে পারে| ফলে কোন লোক বন্য জন্তুদের জন্য সেই দেশের মধ্য দিয়ে যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমি দেশের মধ্যে হিংস্র পশুদেরকে পাঠাই এবং নিস্ফলা করি যাতে এটা পতিত জমি হয় যেখানে কোনো মানুষ পশুর কারণে তার মধ্যে দিয়ে যায় না।