Ezekiel 14:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ বলেন, আমার জীবনের কসম, তারাও পুত্র কিংবা কন্যাদেরকে উদ্ধার করতে পারবে না, কেবল নিজেরাই উদ্ধার পাবে, কিন্তু দেশ ধ্বংসস্থান হয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য, যদি তিনজন লোক সেখানে থাকত, তারা তাদের নিজেদের ছেলে অথবা মেয়েদেরও রক্ষা করতে পারত না। তারা শুধু নিজেদের বাঁচাতে পারত, কিন্তু দেশ জনশূন্য হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তাহারাও পুত্র কিম্বা কন্যাদিগকে উদ্ধার করিতে পারিবে না, কেবল আপনারাই উদ্ধার পাইবে, কিন্তু দেশ ধ্বংসস্থান হইয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তাহারাও পুত্র কিম্বা কন্যাদিগকে উদ্ধার করিতে পারিবে না, কেবল আপনারাই উদ্ধার পাইবে, কিন্তু দেশ ধ্বংসস্থান হইয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার জীবনের দিব্য যে, সেই তিনজন লোক সেখানে থাকলেও তারা নিজেদের ছেলেমেয়েদের পর্যন্ত রক্ষা করতে পারত না। তারা নিজেরা রক্ষা পেত কিন্তু দেশটা জনশূন্য হয়ে যেত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার জীবনের কসম যে, সেই তিনজন লোক সেখানে থাকলেও তারা নিজেদের ছেলেমেয়েদের পর্যন্ত রক্ষা করতে পারত না। তারা নিজেরা রক্ষা পেত কিন্তু দেশটা জনশূন্য হয়ে যেত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখনও ঐ তিনজন ব্যক্তি সেখানে থাকে তাহলে আমি সর্বাধিপতি প্রভু, সদাজাগ্রত ঈশ্বর—এ কথা যেমন সত্য তেমনি ধ্রুব সত্য এই কথা যে, তারা তাদের বিশ্বস্ততার গুণে শুধুমাত্র নিজেদের প্রাণই বাঁচাতে পারবে, তাদের ছেলেমেয়েদের প্রাণ বাঁচাতে পারবে না। দেশ হয়ে যাবে জনমানবহীন ধূ ধূ প্রান্তর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি নোহ, দানিয়েল ও ইয়োব সেখানে বাস করত তবে আমি ওই তিনজন ধার্মিককে বাঁচাতাম| ঐ তিন ব্যক্তি তাদের নিজের প্রাণ বাঁচাত| কিন্তু আমার জীবনের দিব্য তারা অন্য লোকদের প্রাণ বাঁচাতে পারত না| তাদের নিজের ছেলেমেয়েদেরও না! সেই মন্দ দেশ ধ্বংস হতোই|” প্রভু আমার সদাপ্রভু ঐসব কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর এমনকি যদি তার মধ্যে একই তিন ব্যক্তি থাকে–যেমন আমি থাকি, প্রভু সদাপ্রভু বলেন, তারা ছেলেদের কিংবা মেয়েদেরকে উদ্ধার করতে পারবে না, কেবল নিজেদের জীবন উদ্ধার করতে পারবে, কিন্তু দেশ পতিত হয়ে যাবে।