Ezekiel 14:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেখানকার মানুষ ও পশু উচ্ছিন্ন করি, অথচ তার মধ্যে ঐ তিন ব্যক্তি থাকে, সার্বভৌম মাবুদ বলেন, আমার জীবনের কসম, তারাও পুত্র কিংবা কন্যাদেরকে উদ্ধার করতে পারবে না, কেবল নিজেরাই উদ্ধার পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য, যদি তিনজন লোক সেখানে থাকত, তারা তাদের নিজেদের ছেলে অথবা মেয়েদেরও রক্ষা করতে পারত না। তারা শুধু নিজেদের বাঁচাতে পারত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তথাকার মনুষ্য ও পশু উচ্ছিন্ন করি, অথচ তাহার মধ্য ঐ তিন ব্যক্তি থাকে, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তাহারাও পুত্র কিম্বা কন্যাদিগকে উদ্ধার করিতে পারিবে না, কেবল আপনারাই উদ্ধার পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তথাকার মনুষ্য ও পশু উচ্ছিন্ন করি, অথচ তাহার মধ্যে ঐ তিন ব্যক্তি থাকে, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তাহারাও পুত্র কিম্বা কন্যাদিগকে উদ্ধার করিতে পারিবে না, কেবল আপনারাই উদ্ধার পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার জীবনের দিব্য যে, তার মধ্যে সেই তিনজন লোক থাকলেও তারা নিজেদের ছেলেমেয়েদের পর্যন্ত রক্ষা করতে পারত না। তারা নিজেরাই কেবল রক্ষা পেত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার জীবনের কসম যে, তার মধ্যে সেই তিনজন লোক থাকলেও তারা নিজেদের ছেলেমেয়েদের পর্যন্ত রক্ষা করতে পারত না। তারা নিজেরাই কেবল রক্ষা পেত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই অবস্থাতেই ঐ তিনজন যদি সেখানে থাকে, তাহলে আমি, সর্বাধিপতি প্রভু, সদাজাগ্রত ঈশ্বর-একথা যেমন সত্য, তেমনই ধ্রুব সত্য এই কথা যে, তারা শুধু নিজেদের প্রাণই বাঁচাতে পারবে, তাদের ছেলে মেয়েদের প্রাণ বাঁচাতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নোহ, দানিয়েল ও ইয়োব সেখানে বাস করলে আমি ঐ তিন ধার্মিককে রক্ষা করতাম| ঐ তিনজন তাদের নিজের নিজের প্রাণ বাঁচাত কিন্তু আমার জীবনের দিব্য তারা অন্যদের প্রাণ বাঁচাতে পারত না| এমনকি তাদের ছেলেমেয়েদেরও না| সেই মন্দ দেশ ধ্বংস হোত|” প্রভু আমার সদাপ্রভু ঐসব কথা বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর এমনকি যদি তার মধ্যে একই তিন ব্যক্তি থাকে–যেমন আমি থাকি, প্রভু সদাপ্রভু বলেন, তারা ছেলেদের কিংবা মেয়েদেরকে উদ্ধার করতে পারবে না, কেবল নিজেদের জীবন উদ্ধার করতে পারবে।