Ezekiel 14:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অথবা আমি যদি সেই দেশে মহামারী প্রেরণ করি এবং সেখানকার মানুষ ও পশু উচ্ছিন্ন করার জন্য তার উপরে আমার গজব ঢেলে রক্ত বইয়ে দিই,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অথবা আমি যদি দেশের মধ্যে মহামারি পাঠাই এবং সেখানকার মানুষ ও তাদের পশুদের মেরে ফেলার জন্য আমার ক্রোধ ঢেলে রক্ত বহাই,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অথবা আমি যদি সেই দেশে মহামারী প্রেরণ করি, এবং তথাকার মনুষ্য ও পশু উচ্ছিন্ন করিবার জন্য তাহার উপরে আপন ক্রোধ ঢালিয়া রক্ত বহাই,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অথবা আমি যদি সেই দেশে মহামারী প্রেরণ করি, এবং তথাকার মনুষ্য ও পশু উচ্ছিন্ন করিবার জন্য তাহার উপরে আপন ক্রোধ ঢালিয়া রক্ত বহাই,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আবার ধর, আমি সেই দেশের মধ্যে মড়ক পাঠালাম এবং তার মানুষ ও পশুদের মেরে ফেলবার মধ্য দিয়ে আমার ক্রোধ তার উপর ঢেলে দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আবার ধর, আমি সেই দেশের মধ্যে মহামারী পাঠালাম এবং তার মানুষ ও পশুদের মেরে ফেলবার মধ্য দিয়ে আমার গজব তার উপর ঢেলে দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিম্বা যদি ঐ দেশে আমি মহামারী পাঠাই, নিদারুণ রোষে যদি আমি মানুষ ও পশুকে নিমর্মভাবে হত্যা করি এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বললেন, “অথবা আমি দেশের বিরুদ্ধে কোন রোগ পাঠাতে পারি| আমি ঐ লোকদের ওপর আমার রোধ ঢেলে দেব| আমি সমস্ত লোক ও পশু সেই দেশ থেকে দূর করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অথবা যদি আমি সে দেশে মহামারী পাঠাই এবং তাদের বিরুদ্ধে রাগ ঢেলে দিই রক্ত বইয়ে মানুষ ও পশুকে বিচ্ছিন্ন করি,