Ezekiel 14:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অথচ দেশের মধ্যে নূহ্, দানিয়াল ও আইউব থাকে, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমার জীবনের কসম, তারাও পুত্র কিংবা কন্যাকে উদ্ধার করতে পারবে না; নিজ নিজ ধার্মিকতায় নিজ নিজ প্রাণমাত্র উদ্ধার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য, এমনকি যদি সেখানে নোহ, দানিয়েল ও ইয়োব থাকত, তারা তাদের ছেলে অথবা মেয়েদেরও রক্ষা করতে পারত না। তারা তাদের ধার্মিকতার জন্য কেবল নিজেদের রক্ষা করতে পারত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অথচ দেশের মধ্যে নোহ, দানিয়েল ও ইয়োব থাকে, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার জীবনের দিব্য, তাহারাও পুত্র কিম্বা কন্যাকে উদ্ধার করিতে পারিবে না; আপন আপন ধার্ম্মিকতায় আপন আপন প্রাণমাত্র উদ্ধার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অথচ দেশের মধ্যে নোহ, দানিয়েল ও ইয়োব থাকে, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার জীবনের দিব্য, তাহারাও পুত্র কিম্বা কন্যাকে উদ্ধার করিতে পারিবে না; আপন আপন ধার্মিকতায় আপন আপন প্রাণমাত্র উদ্ধার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার জীবনের দিব্য যে, তার মধ্যে নোহ, দানিয়েল ও ইয়োব থাকলেও তারা তাদের কোন ছেলে বা মেয়েকে রক্ষা করতে পারত না। তাদের সততার জন্য তারা কেবল নিজেদেরই রক্ষা করতে পারত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার জীবনের কসম যে, তার মধ্যে নূহ্, দানিয়াল ও আইয়ুব থাকলেও তারা তাদের কোন ছেলে বা মেয়েকে রক্ষা করতে পারত না। তাদের সততার জন্য তারা কেবল নিজেদেরই রক্ষা করতে পারত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে নোহ, দানেল এবং ইয়োব থাকে, তাহলেও আমি, সর্বাধিপতি প্রভু, সদাজাগ্রত ঈশ্বর—এ কথা যেমন সত্য, তেমনই ধ্রুব সত্য এই কথা যে তারা তাদের নিজেদের সন্তানদের প্রাণ বাঁচাতে পারবে না। নিজেদের বিশ্বস্ততার জন্য তারা শুধু নিজেরাই বাঁচবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি নোহ, দানিয়েল ও ইয়োব সেখানে বাস করত, তবে আমি ঐ তিন জনকে বাঁচাতাম কারণ তারা ধার্মিক| ঐ তিনজন নিজের প্রাণ বাঁচাতে পারত| কিন্তু আমার জীবনের দিব্য তারা অন্য লোকেদের জীবন বাঁচাতে পারত না| এমনকি তাদের ছেলেমেয়েদেরও না|” আমার প্রভু সদাপ্রভু এই সব কথা বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর এমনকি যদি দেশের মধ্যে নোহ, দানিয়েল ও ইয়োব থাকে, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, তারাও ছেলেদের কিংবা মেয়েদেরকে উদ্ধার করতে পারবে না; কেবল নিজেদের ধার্ম্মিকতায় নিজেদের প্রাণ উদ্ধার করবে।