Ezekiel 14:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সার্বভৌম মাবুদ এই কথা বলেন, এমন যদি হয়, তবে আমি মানুষ ও পশু উচ্ছিন্ন করার জন্য জেরুশালেমের বিরুদ্ধে আমার চারটি ভয়ংকর শাস্তি, অর্থাৎ তলোয়ার, দুর্ভিক্ষ, হিংস্র পশু ও মহামারী প্রেরণ করলে কি না ঘটবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন এমন যদি হয় তবে আমি মানুষ ও পশুদের মেরে ফেলার জন্য জেরুশালেমের বিরুদ্ধে আমার চারটে ভয়ংকর শাস্তি পাঠাই—তরোয়াল ও দুর্ভিক্ষ ও বুনো পশু ও মহামারি!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এমন যদি হয়, তবে আমি মনুষ্য ও পশু উচ্ছিন্ন করণার্থে যিরূশালেমের বিরুদ্ধে আমার চারি মহাদণ্ড, অর্থাৎ খড়্‌গ, দুর্ভিক্ষ, হিংস্র পশু ও মহামারী প্রেরণ করিলে কি না ঘটিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এমন যদি হয়, তবে আমি মনুষ্য ও পশু উচ্ছিন্ন করণার্থে যিরূশালেমের বিরুদ্ধে আমার চারি মহাদণ্ড, অর্থাৎ খড়্‌গ, দুর্ভিক্ষ, হিংস্র পশু ও মহামারী প্রেরণ করিলে কি না ঘটিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন আমি প্রভু সদাপ্রভু বলছি যে, আমি যখন যিরূশালেমের মানুষ ও পশু মেরে ফেলবার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ, দুর্ভিক্ষ, বুনো জন্তু ও মড়ক- এই চারটি ভয়ংকর শাস্তি পাঠাব তখন কতই না খারাপ হবে!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন আমি আল্লাহ্‌ মালিক বলছি যে, আমি যখন জেরুজালেমের মানুষ ও পশু মেরে ফেলবার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ, দুর্ভিক্ষ, বুনো জন্তু ও মহামারী- এই চারটি ভয়ংকর শাস্তি পাঠাব তখন কতই না খারাপ হবে!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু এই কথা বলছেনঃ জেরুশালেমের মানুষ ও পশুকে একসাতে ধ্বংস করার জন্য আমি চারটি দণ্ড বিধান করেছি। তা হল যুদ্ধ, দুর্ভিক্ষ, হিংস্র জন্তু ও মহামারী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু আমার সদাপ্রভু বললেন, “ভেবে দেখ তাহলে জেরুশালেমের পক্ষে তা কত অমঙ্গলজনক হবে: এই চারটি শাস্তির সব কটাই আমি তাদের বিরুদ্ধে পাঠাব| আমি ঐ শহরের বিরুদ্ধে সৈন্য, ক্ষুধা, রোগ ও বন্য পশু এই সব কটিই পাঠাব| সেই দেশ থেকে আমি লোকজন ও পশুপাখী উচ্ছেদ করব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রভু সদাপ্রভু এ কথা বলেন, আমি অবশ্যই আরো খারাপ করবো যিরুশালেমের বিরুদ্ধে চারটি দন্ড পাঠিয়ে দূর্ভিক্ষ, তরোয়াল, বন্য পশু, মহামারী, মানুষ ও পশুদের উভয়কে তার থেকে বিচ্ছিন্ন করে দেবো।