Ezekiel 14:23 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত ওরা তোমাদেরকে সান্ত্বনা দেবে; কেননা তাদের আচার-ব্যবহার ও ক্রিয়াকলাপ দেখে তোমরা বুঝবে, আমি তার মধ্যে যা করেছি, তার কিছুই অকারণে করি নি; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের কাজ ও আচরণ দেখে তোমরা সান্ত্বনা পাবে, কারণ তোমরা জানতে পারবে যে অকারণে আমি কিছুই করিনি, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ উহারা তোমাদিগকে সান্ত্বনা করিবে; কেননা তাহাদের আচার-ব্যবহার ও ক্রিয়াকাণ্ড দেখিয়া তোমরা বুঝিবে, আমি তাহার মধ্যে যাহা করিয়াছি, তাহার কিছুই অকারণে করি নাই; ইহা প্রভু সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ উহারা তোমাদিগকে সান্ত্বনা করিবে; কেননা তাহাদের আচার-ব্যবহার ও ক্রিয়াকাণ্ড দেখিয়া তোমরা বুঝিবে, আমি তাহার মধ্যে যাহা করিয়াছি, তাহার কিছুই অকারণে করি নাই; ইহা প্রভু সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের স্বভাব-চরিত্র ও কাজকর্ম দেখে তোমরা সান্ত্বনা পাবে এবং বুঝতে পারবে যে, অকারণে আমি কিছুই করি নি। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের স্বভাব-চরিত্র ও কাজকর্ম দেখে তোমরা সান্ত্বনা পাবে এবং বুঝতে পারবে যে, অকারণে আমি কিছুই করি নি। আমি আল্লাহ্‌ মালিক এই কথা বলছি।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি তাদের জীবনযাপন ও তাদের মন্দ কাজগুলি দেখতে পাবে| আর তখন তুমি বুঝবে যে আমি যথার্থ কারণেই ঐ লোকেদের শাস্তি দিয়েছি|” প্রভু আমার সদাপ্রভু ঐসব কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বেঁচে যাওয়া লোকগুলো তোমাদেরকে সান্ত্বনা দেবে; যখন তুমি দেখবে তাদের আচার ব্যবহার ও ক্রিয়াকাণ্ড; তোমার জানবে, আমি তাদের বিরুদ্ধে যা করেছি, আমি কিছুই অকারণে করি নি; এটা প্রভু সদাপ্রভু বলেন।