Ezekiel 14:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, ঐ লোকেরা নিজ নিজ মূর্তিকে নিজ নিজ হৃদয়ে ঠাঁই দিয়েছে ও নিজ নিজ দৃষ্টির সম্মুখে রেখেছে যাতে উচোট খেয়ে গুনাহ্‌ করে; আমি কি কোন মতে ওদেরকে আমার কাছে অনুসন্ধান করতে দেব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, এই লোকেরা তাদের অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করে নিজেদের সামনে মন্দ প্রতিবন্ধক রেখেছে। আমি কি তাদের কখনও আমার কাছে অনুসন্ধান করতে দেব?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, ঐ লোকেরা আপন আপন পুত্তলিকে আপন আপন হৃদয়ে উঠিতে দিয়াছে, ও আপন আপন দৃষ্টির সম্মুখে আপনাদের অপরাধজনক বিঘ্ন রাখিয়াছে; আমি কি কোন মতে উহাদিগকে আমার কাছে অনুসন্ধান করিতে দিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, ঐ লোকেরা আপন আপন পুত্তলিকে আপন আপন হৃদয়ে উঠিতে দিয়াছে, ও আপন আপন দৃষ্টির সম্মুখে আপনাদের অপরাধজনক বিঘ্ন রাখিয়াছে; আমি কি কোন মতে উহাদিগকে আমার কাছে অনুসন্ধান করিতে দিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, এই লোকেরা তাদের অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করে পাপে পড়বার মত জিনিস তাদের সামনে রেখেছে। সেইজন্য আমার কাছে যদি তারা কোন কিছু জিজ্ঞাসা করে তবে আমি তাদের উত্তর দেব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, এই লোকেরা তাদের দিলের মধ্যে মূর্তি স্থাপন করে গুনাহে পড়বার মত জিনিস তাদের সামনে রেখেছে। সেইজন্য আমার কাছে যদি তারা কোন কিছু জিজ্ঞাসা করে তবে আমি তাদের জবাব দেব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, এই লোকেরা অসার মূর্তির কাছে তাদের হৃদয় উৎসর্গ করেছে এবং পাপের পতে পরিচালিত হচ্ছে। তারা কী ভেবেছে, আমি ওদের উত্তর দেব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, এই লোকদের হৃদয়ে এখনও তাদের নোংরা মূর্ত্তিগুলো রয়েছে| যে জিনিষগুলি তাদের পাপের পথে নিয়ে গিয়েছিল সেগুলো তারা এখনও রেখে দিয়েছে| তারা এখনও ঐ মুর্ত্তিগুলোর পূজো করে| সুতরাং পরামর্শের জন্য কেন তারা আমার কাছে এসেছে? তাদের প্রশ্নের উত্তর দেওয়া কি আমার উচিৎ‌? না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের সন্তান, এই লোকেরা তাদের মুর্ত্তিকে তাদের মনে জায়গা দিয়েছে এবং অপরাধের বাধা হোঁচট খাওয়ার জন্য তাদের চোখের সামনে রেখেছে। তাদের দিয়ে আমার কি খোঁজ করা উচিত?