Ezekiel 14:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি ওদের সঙ্গে আলাপ করে ওদেরকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, ইসরাইল-কুলের যে কোন ব্যক্তি নিজের মূর্তিকে হৃদয়ে ঠাঁই দেয় ও আমার দৃষ্টির সম্মুখে নিজের অপরাধজনক বিঘ্ন রাখে এবং নবীর কাছে আসে, সেই ব্যক্তিকে আমি মাবুদ তার যত মূর্তি আছে সেই অনুসারে সেই বিষয়ে উত্তর দেব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তুমি তাদের সঙ্গে কথা বলে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, যখন কোনও ইস্রায়েলী তার অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করে নিজেদের সামনে মন্দ প্রতিবন্ধক রাখে এবং ভাববাদীর কাছে যায়, আমি সদাপ্রভু নিজেই তার অনেক প্রতিমাপূজা অনুসারে তাকে উত্তর দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি উহাদের সহিত আলাপ করিয়া উহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েল-কুলের যে কোন ব্যক্তি আপন পুত্তলিকে হৃদয়ে উঠিতে দেয়, ও আপন দৃষ্টির সম্মুখে আপনার অপরাধজনক বিঘ্ন রাখে, এবং ভাববাদীর কাছে আইসে, সেই ব্যক্তিকে আমি সদাপ্রভু তাহার পুত্তলিগণের বাহুল্যানুসারে তদ্বিষয়ে উত্তর দিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি উহাদের সহিত আলাপ করিয়া উহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েল-কুলের যে কোন ব্যক্তি আপন পুত্তলিকে হৃদয়ে উঠিতে দেয়, ও আপন দৃষ্টির সম্মুখে আপনার অপরাধজনক বিঘ্ন রাখে, এবং ভাববাদীর কাছে আইসে, সেই ব্যক্তিকে আমি সদাপ্রভু তাহার যত পুত্তলিগণের বাহুল্যানুসারে তদ্বিষয়ে উত্তর দিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তুমি তাদের বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘কোন ইস্রায়েলীয় যদি তার অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করে পাপে পড়বার মত জিনিস নিজের সামনে রাখে আর তারপর নবীর কাছে আসে, তবে আমি সদাপ্রভু নিজেই তার অনেক প্রতিমা অনুসারে তাকে উত্তর দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তুমি তাদের বল যে, আল্লাহ্‌ মালিক বলছেন, ‘কোন ইসরাইলীয় যদি তার দিলের মধ্যে মূর্তি স্থাপন করে গুনাহে পড়বার মত জিনিস নিজের সামনে রাখে আর তারপর নবীর কাছে আসে, তবে আমি মাবুদ নিজেই তার অনেক মূর্তি অনুসারে তাকে জবাব দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তাদের বল, আমি জগদীশ্বর তাদের বলছি: যে সব ইসরায়েলী অলীক প্রতিমার কাছে নিজেদের উৎসর্গ করেছে, পাপের পথে পরিচালিত হয়েছে, তারপরও তারা আবার দ্রষ্টা নবীর কাছে পরামর্শ চাইতে এসেছে! তারা তাদের যোগ্য উত্তরই পাবে। তাদের অনেক দেব-দেবী থাকা সত্ত্বেও আমি স্বয়ং তাদের উত্তর দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি তাদের একটি উত্তর দেব| আমি তাদের শাস্তি দেব| ঐসব লোকদের তুমি এসব কথাগুলো অবশ্যই বলবে: প্রভু আমার সদাপ্রভু বলেন: যদি কোন ইস্রায়েলীয়, যে ঐ নোংরা মূর্ত্তিগুলি রাখে এবং পূজো করে, একজন ভাববাদীর কাছে যায় এবং আমার কাছ থেকে পরামর্শ নেবার কথা বলে, যদিও তারা ঐ নোংরা মূর্ত্তিগুলি রাখে তবু আমি তাদের উত্তর দেব| তাদের কাছে সেই সব নোংরা মূর্ত্তি থাকলেও আমি তাদের উত্তর দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তাদেরকে জানিও এবং বোলো, প্রভু সদাপ্রভু এই কথা বলেন; ইস্রায়েল কুলের প্রত্যেক মানুষ যে তার মূর্ত্তি হৃদয়ে গ্রহণ করেছে এবং অপরাধের বাধা হোঁচট খাওয়ার জন্য তাদের চোখের সামনে রেখেছে এবং যে ভাববাদীর কাছে এসেছে আমি, সদাপ্রভু তাকে উত্তর দেব মূর্তির সংখ্যা অনুযায়ী।