Ezekiel 14:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন আমি ইসরাইল-কুলকে তাদের হৃদয়রূপ ফাঁদে ধরি, কেননা নিজ নিজ মূর্তিগুলোকে ভালবেসে তারা সকলে আমার কাছ থেকে দূরে সরে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীদের অন্তর আবার জয় করার জন্যই আমি এটা করব, কারণ তারা সবাই তাদের প্রতিমাগুলির জন্য আমাকে ত্যাগ করেছে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন আমি ইস্রায়েল-কুলকে তাহাদের হৃদয়রূপ ফাঁদে ধরি, কেননা আপন আপন পুত্তলিগণের অনুরাগে তাহারা সকলে আমা হইতে সরিয়া গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন আমি ইস্রায়েল-কুলকে তাহাদের হৃদয়রূপ ফাঁদে ধরি, কেননা আপন আপন পুত্তলিগণের অনুরাগে তাহারা সকলে আমা হইতে সরিয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের অন্তর আবার জয় করবার জন্যই আমি এটা করব, কারণ তারা সবাই তাদের প্রতিমাগুলোর জন্য আমাকে ত্যাগ করেছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের অন্তর আবার জয় করবার জন্যই আমি এটা করব, কারণ তারা সবাই তাদের মূর্তিগুলোর জন্য আমাকে ত্যাগ করেছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ সমস্ত প্রতিমা ইসরায়েলীদের আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। কিন্তু আমি জানি, আমার উত্তর আবার তাদের আমার কাছে ফিরিয়ে আনবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ আমি তাদের হৃদয় স্পর্শ করতে চাই| আমি দেখাতে চাই যে আমি তাদের ভালোবাসি, যদিও তাদের নোংরা প্রতিমার জন্য তারা আমায় পরিত্যাগ করেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এটা করবো যাতে ইস্রায়েল কুলকে তাদের হৃদয়ে ফিরিয়ে আনতে পারি যাদেরকে আমার কাছ থেকে মূর্তির মাধ্যমে দূরে নিয়ে গিয়ে ছিল।