Ezekiel 14:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা ইসরাইল-কুলের মধ্যে ও ইসরাইলে প্রবাসকারী বিদেশীদের মধ্যে যে কেউ আমার কাছ থেকে নিজেকে পৃথক করে, তার মূর্তিগুলোকে হৃদয়ে স্থান দেয় ও তার দৃষ্টির সম্মুখে স্থাপন করে যাতে উচোট খেয়ে গুনাহ্‌ করে, সে যদি আমার কাছে অনুসন্ধান করার জন্য নবীর কাছে আসে, তবে আমি মাবুদ নিজে তাকে উত্তর দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কোনও ইস্রায়েলী কিংবা ইস্রায়েল দেশে বাসকারী কোনও বিদেশি যদি আমার কাছ থেকে আলাদা হয়ে যায় এবং তার অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করে নিজেদের সামনে মন্দ প্রতিবন্ধক রাখে এবং আমার কাছে জিজ্ঞাসা করার জন্য ভাববাদীর কাছে যায়, আমি সদাপ্রভু নিজেই তাকে উত্তর দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ইস্রায়েল-কুলের মধ্যে ও ইস্রায়েলে প্রবাসকারী বিদেশীদের মধ্যে যে কেহ আমা হইতে আপনাকে বিভিন্ন করে, আপন পুত্তলিগণকে হদয়ে উঠিতে দেয়, ও আপন দৃষ্টির সম্মুখে অপরাধজনক বিঘ্ন রাখে, সে যদি আমার কাছে অনুসন্ধান করিবার জন্য ভাববাদীর কাছে আইসে, তবে আমি সদাপ্রভু আপনি তাহাকে উত্তর দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ইস্রায়েল-কুলের মধ্যে ও ইস্রায়েলে প্রবাসকারী বিদেশীদের মধ্যে যে কেহ আমা হইতে আপনাকে পৃথক করে, আপন পুত্তলিগণকে হৃদয়ে উঠিতে দেয়, ও আপন দৃষ্টির সম্মুখে অপরাধজনক বিঘ্ন রাখে, সে যদি আমার কাছে অনুসন্ধান করিবার জন্য ভাববাদীর কাছে আইসে, তবে আমি সদাপ্রভু আপনি তাহাকে উত্তর দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন ইস্রায়েলীয় কিম্বা ইস্রায়েল দেশে বাসকারী কোন বিদেশী যদি আমার কাছ থেকে আলাদা হয়ে যায় এবং তার অন্তরে প্রতিমা স্থাপন করে পাপে পড়বার মত জিনিস তার সামনে রাখে আর তার পরে আমার কাছে জিজ্ঞাসা করবার জন্য কোন নবীর কাছে আসে, তবে আমি সদাপ্রভু নিজেই তাকে উত্তর দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন ইসরাইলীয় কিংবা ইসরাইল দেশে বাসকারী কোন বিদেশী যদি আমার কাছ থেকে আলাদা হয়ে যায় এবং তার দিলে মূর্তি স্থাপন করে গুনাহে পড়বার মত জিনিস তার সামনে রাখে আর তার পরে আমার কাছে জিজ্ঞাসা করবার জন্য কোন নবীর কাছে আসে, তবে আমি মাবুদ নিজেই তাকে জবাব দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখনই কোন ইসরায়েলী বা ইসরায়েলী সমাজে বসবাসকারী কোন বিদেশী আমার কাছ থেকে সরে গিয়ে অসার প্রতিমা পূজায় লিপ্ত হয় এবং তারপর যদি আবার দ্রষ্টা নবীর কাছেও নির্দেশ নিতে যায়, তখন আমি প্রভু পরমেশ্বর তার সমুচিত জবাব দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন ইস্রায়েলীয়, অথবা ইস্রায়েলে বসবাসকারী আমাকে প্রশ্ন করবার জন্য কোন বিদেশী ভাববাদীর কাছে যায়, আমি তাকে উত্তর দেব| যদিও সে আমাকে ত্যাগ করে থাকে এবং যে সব নোংরা মূর্ত্তিগুলি তাকে পাপের পথে ঠেলে নিয়ে গিয়েছিল সেগুলি রাখে এবং পূজা করে তবুও আমি তাকে উত্তর দেব| আর আমি তাকে এই উত্তর দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ইস্রায়েল কুলের প্রত্যেকে এবং ইস্রায়েলের প্রবাসকারী বিদেশীদের মধ্যে যে কেউ আমার থেকে দূরে, যে কেউ তার হৃদয়ে মুর্ত্তিকে গ্রহণ করে এবং অপরাধের বাধা হোঁচট খাওয়ার জন্য তাদের চোখের সামনে রেখেছে, সে যদি আমার কাছে খোঁজ করবার জন্য ভাববাদীর কাছে আসে, তবে আমি সদাপ্রভু নিজে তাকে উত্তর দেব।