Ezekiel 14:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন নবী যদি প্ররোচিত হয়ে কথা বলে, তবে জেনো, আমিই মাবুদ সেই নবীকে প্ররোচনা করেছি; আমি তার বিরুদ্ধে আমার হাত বাড়িয়ে আমার লোক ইসরাইলের মধ্য থেকে তাকে মুছে ফেলব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘আর যে ভাববাদী প্ররোচিত হয়ে ভাববাণী বলে, আমি, সদাপ্রভুই সেই ভাববাদীকে প্ররোচিত করেছি, এবং আমি আমার হাত তার বিরুদ্ধে বাড়াব এবং আমার লোক ইস্রায়েলীদের মধ্য থেকে তাকে ধ্বংস করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন ভাববাদী যদি প্ররোচিত হইয়া কথা কহে, তবে জানিও, আমিই সদাপ্রভু সেই ভাববাদীকে প্ররোচনা করিয়াছি; আমি তাহার বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিয়া আপন প্রজা ইস্রায়েলের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন ভাববাদী যদি প্ররোচিত হইয়া কথা কহে, তবে জানিও, আমিই সদাপ্রভু সেই ভাববাদীকে প্ররোচনা করিয়াছি; আমি তাহার বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিয়া আপন প্রজা ইস্রায়েলের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘যদি সেই নবী তাকে কোন উত্তর দেয় তবে জানবে যে, আমি সদাপ্রভুই উত্তর দেবার জন্য তাকে ভুলিয়েছি। তারপর সেই নবীর বিরুদ্ধে আমি হাত বাড়াব এবং আমার লোক ইস্রায়েলীয়দের মধ্য থেকে তাকে ধ্বংস করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘যদি সেই নবী তাকে কোন জবাব দেয় তবে জানবে যে, আমি মাবুদই জবাব দেবার জন্য তাকে ভুলিয়েছি। তারপর সেই নবীর বিরুদ্ধে আমি হাত বাড়াব এবং আমার বান্দা বনি-ইসরাইলদের মধ্য থেকে তাকে ধ্বংস করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন নবী ভ্রান্ত নির্দেশ উচ্চারণ করে মানুষকে ভুল পথে নিয়ে যায়, জেনো, আমি প্রভু পরমেশ্বরই তাকে ভ্রান্তিতে ফেলেছি। আমি তাকে ইসরায়েলীদের মধ্যে থেকে উচ্ছেদ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যদি কোন ভাববাদী প্রতারিত হয় এবং অন্য কিছু বলে, তার মানে, আমি, প্রভু, ঐ ভাববাদীকে ঠকিয়েছি| আমি তাকে শাস্তি দেব| আমি তাকে ধ্বংস করব এবং আমি তাকে আমার প্রজা ইস্রায়েলের মধ্য থেকে সরিয়ে নেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কোন ভাববাদী প্রতারিত হয় এবং বাণীর কথা বলে, তবে আমি, সদাপ্রভু, সেই ভাববাদীকে প্রতারিত করবে; আমি তার বিরুদ্ধে হাত তুলবো এবং তাকে ধ্বংস করব ইস্রায়েলের লোকের মাঝখান থেকে।