Ezekiel 15:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, অন্য সব গাছের চেয়ে আঙ্গুরলতার গাছ, বনের গাছগুলোর মধ্যে আঙ্গুরলতার ডাল, কিসে শ্রেষ্ঠ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, কেমন করে দ্রাক্ষালতার ডাল অন্য সকল বনের গাছের ডালের থেকে আলাদা?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, অন্য সকল গাছ অপেক্ষা দ্রাক্ষালতার গাছ, বনের গাছ সকলের মধ্যে দ্রাক্ষালতার শাখা, কিসে শ্রেষ্ঠ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, অন্য সকল গাছ অপেক্ষা দ্রাক্ষালতার গাছ, বনের গাছ সকলের মধ্যে দ্রাক্ষালতার শাখা, কিসে শ্রেষ্ঠ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, আংগুর গাছের ডাল কি বনের অন্য যে কোন গাছের ডালের চেয়ে ভাল?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, আংগুর গাছের ডাল কি বনের অন্য যে কোন গাছের ডালের চেয়ে ভাল?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, একটি দ্রাক্ষালতাকে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করা যায় কি? অরণ্যের বৃক্ষের চেয়ে দ্রাক্ষালতার শাখা কি কোন অংশে ভাল হতে পারে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, দ্রাক্ষালতার কাঠের খণ্ডগুলো বনের বৃক্ষের ছোট কাঁটা ডালের থেকে কোন অংশে উত্তম?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের সন্তান, অন্য সব গাছের থেকে আঙ্গুরের গাছ, বনের সব গাছের মধ্যে আঙ্গুরের শাখা, কিজন্য ভালো?