Ezekiel 15:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন কাজের জন্য কি তা থেকে কাঠ গ্রহণ করা যায়? কিংবা কোন পাত্র ঝুলাবার জন্য কি তা দিয়ে গোঁজ তৈরি করা যায়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দরকারি কোনও কিছু তৈরি করবার জন্য কি তা থেকে কাঠ নেওয়া হয়? জিনিসপত্র ঝুলিয়ে রাখার জন্য কি তা দিয়ে গোঁজ তৈরি করে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন কার্য্যের নিমিত্ত কি তাহা হইতে কাষ্ঠ গ্রহণ করা যায়? কিম্বা কোন পাত্র ঝুলাইবার জন্য কি তাহাতে দাণ্ডা নির্ম্মিত হয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন কার্যের নিমিত্ত কি তাহা হইতে কাষ্ঠ গ্রহণ করা যায়? কিম্বা কোন পাত্র ঝুলাইবার জন্য কি তাহাতে গোঁজ নির্মিত হয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দরকারী কোন কিছু তৈরী করবার জন্য কি তা থেকে কাঠ নেওয়া হয়? জিনিসপত্র ঝুলিয়ে রাখবার জন্য লোকে কি তা দিয়ে গোঁজ তৈরী করে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দরকারী কোন কিছু তৈরী করবার জন্য কি তা থেকে কাঠ নেওয়া হয়? জিনিসপত্র ঝুলিয়ে রাখবার জন্য লোকে কি তা দিয়ে গোঁজ তৈরী করে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এটি কি কোন জিনিস তৈরীর কাজে লাগে? কোন কিছু ঝোলানোর জন্য এ দিয়ে নিদেনপক্ষে কোন খোঁটাও কি তৈরী করা যায়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্রাক্ষালতার সেই কাঠ কি কোন কিছু তৈরী করার জন্য ব্যবহার করা যায়? না! সেই কাঠ দিয়ে কি থালা ঝোলানোর জন্য কীলক তৈরী করা যায়? না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষ কি কিছু তৈরী করার জন্য দ্রাক্ষালতা গাছের কাঠ নেয়? অথবা কোন জিনিস ঝুলাবার জন্য কি তা দিয়ে ডাণ্ডা তৈরী করে?