Ezekiel 15:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, তা জ্বালানী কাঠ হিসেবে আগুনে ফেলে দেওয়ার পর আগুন তার দুই দিক পুড়িয়ে ফেলল; এর মাঝখানটাও পুড়ে গেল; এর পর কি তা কোন কাজে লাগবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যখন সেটি জ্বালানি হিসেবে আগুনে ফেলা হয় এবং কাঠের দুই দিক পুড়ে যায় ও মাঝখানটা কালো হয়ে যায় তখন কি সেটি কোনও কাজে লাগে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, তাহা ভক্ষ্যরূপে অগ্নিতে ফেলিয়া দেওয়া যায়; অগ্নি তাহার দুই অগ্রভাগ গ্রাস করিল, মধ্যদেশ দগ্ধ হইল; তাহা কি কোন কার্য্যে লাগিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, তাহা ভক্ষ্যরূপে অগ্নিতে ফেলিয়া দেওয়া যায়; অগ্নি তাহার দুই অগ্রভাগ গ্রাস করিল; মধ্যদেশ দগ্ধ হইল; তাহা কি কোন কার্যে লাগিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্বালানী কাঠ হিসাবে তা আগুনে ফেলবার পরে যখন কাঠের দু’দিক পুড়ে যায় এবং মাঝখানটা কালো হয়ে যায় তখন কি সেটা কোন কাজে লাগে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্বালানী কাঠ হিসাবে তা আগুনে ফেলবার পরে যখন কাঠের দু’দিক পুড়ে যায় এবং মাঝখানটা কালো হয়ে যায় তখন কি সেটা কোন কাজে লাগে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ দিয়ে শুধু আগুনই জ্বালানো যায়। শেষে পড়ে থাকে শুধু পোড়া কাঠ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে সেই কাঠ কেবল জ্বালানী হিসাবে ব্যবহার করে| কাঠগুলির কিছু কিছুর সামনে পিছনে আগুন ধরে| মাঝখানের অংশও আগুনে কালো হয়ে যায় কিন্তু কাঠিটি সম্পূর্ণরূপে পোড়ে না| সেই পোড়া কাঠ দিয়ে কি কিছু তৈরী করতে পারো? না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, যদি জ্বালানীর জন্য এটা ফেলে দেওয়া হয় এবং যদি আগুন তার দু দিকের প্রথম ভাগে লাগে এবং মাঝখানেও পোড়ে; তা কি কোনো কাজে লাগবে?