Ezekiel 15:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, অবিকল থাকতে তা কোন কাজে লাগতো না, তবে যখন আগুন তা খেয়ে ফেলল, পুড়িয়ে দেওয়া হল, তখন তা কি কোন কাজে লাগতে পারবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আগুনে ফেলার আগে অক্ষত অবস্থায় যদি সেটি কোনো কাজে না লেগে থাকে তবে আগুনে পুড়ে কালো হয়ে গেলে কি তা দিয়ে কোনো দরকারি কিছু তৈরি করা যেতে পারে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, অবিকল থাকিতে তাহা কোন কার্যে লাগিত না, তবে যখন অগ্নি ভক্ষিত হইল, দগ্ধ হইল, তখন তাহা কি কোন কার্য্যে লাগিতে পারিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, অবিকল থাকিতে তাহা কোন কার্যে লাগিত না, তবে যখন অগ্নি ভক্ষিত হইল, দগ্ধ হইল, তখন তাহা কি কোন কার্যে লাগিতে পারিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আগুনে ফেলবার আগে যদি সেটা কোন কিছুর জন্য কাজে না লেগে থাকে তবে আগুনে পুড়ে কালো হয়ে গেলে কি তা দিয়ে কোন দরকারী কিছু তৈরী করা যেতে পারে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আগুনে ফেলবার আগে যদি সেটা কোন কিছুর জন্য কাজে না লেগে থাকে তবে আগুনে পুড়ে কালো হয়ে গেলে কি তা দিয়ে কোন দরকারী কিছু তৈরী করা যেতে পারে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পোড়ানোর আগে যেমন ছিল, পোড়ানোর পরে বরং আরও বেশি অকেজো হয়ে যায়। এ দিয়ে কিছুই হয় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি পোড়াবার আগে তা দিয়ে কোন কাজ না হল তবে এটা নিশ্চিত যে পোড়াবার পরেও তা কোন কাজে লাগবে না| তাই দ্রাক্ষালতার কাঠের টুকরোগুলো বনের বৃক্ষের কাঠের টুকরোর মতই| লোকরা সেই টুকরোগুলো আগুনে ফেলে দেয় আর আগুন তা পুড়িয়ে দেয়| সেইভাবেই, আমি জেরুশালেমে বাসকারী লোকদের আগুনে ছুঁড়ে ফেলব|” প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, যখন এটা সম্পূর্ণ হল, এটা দিয়ে কোনো কিছু তৈরী করা যাবে না; তবে যখন আগুনে পুড়ে গেল, তখন তা কি কোনো কাজে লাগতে পারবে?