Ezekiel 15:6 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমি যেমন জ্বালানী কাঠ হিসেবে বনের গাছগুলোর মধ্যে আঙ্গুরলতার গাছ দিয়েছি, তেমনি জেরুশালেম-নিবাসী লোকদেরকে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অতএব সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন বনের গাছপালার মধ্যে দ্রাক্ষালতার কাঠকে আমি যেমন জ্বালানি কাঠ হিসেবে আগুনে দিয়েছি, তেমনি জেরুশালেমে বসবাসকারী লোকদেরও আগুনে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি যেমন অগ্নিভক্ষিত হইবার জন্য বনের গাছ সকলের মধ্যে দ্রাক্ষালতার গাছ দিয়াছি, তেমনি যিরূশালেম-নিবাসী লোকদিগকে দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি যেমন অগ্নি ভক্ষিত হইবার জন্য বনের গাছ সকলের মধ্যে দ্রাক্ষালতার গাছ দিয়াছি, তেমনি যিরূশালেম-নিবাসী লোকদিগকে দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেইজন্য আমি প্রভু সদাপ্রভু বলছি যে, বনের গাছপালার মধ্যে আংগুর গাছের কাঠকে আমি যেমন জ্বালানী কাঠ হিসাবে আগুনে দিয়েছি, তেমনি যিরূশালেমে বাসকারী লোকদেরও আগুনে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেইজন্য আমি আল্লাহ্ মালিক বলছি যে, বনের গাছপালার মধ্যে আংগুর গাছের কাঠকে আমি যেমন জ্বালানী কাঠ হিসাবে আগুনে দিয়েছি, তেমনি জেরুজালেমে বাসকারী লোকদেরও আগুনে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই কথা বলেন, বন থেকে দ্রাক্ষালতা নিয়ে এসে যেমন পোড়ানো হয় ঠিক তেমনই জেরুশালেমের অধিবাসীদের নিয়ে এসে
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব প্রভু সদাপ্রভু এ কথা বলেন, অপছন্দের গাছ বনের মধ্যে দিয়েছি, আমি আগুনে জ্বালাবার মত দ্রাক্ষালতাও দিয়েছি; আমি একই পদ্ধতি যিরুশালেমের অধিবাসীদের সঙ্গে ব্যবহার করব।