Ezekiel 15:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাদের বিরুদ্ধে মুখ রাখবো; আগুন থেকে রক্ষা পেলেও আগুন তাদের গ্রাস করবে; যখন আমি তাদের বিরুদ্ধে মুখ রাখি, তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের বিরুদ্ধে মুখ রাখব। আগুন থেকে তারা বের হয়ে আসলেও আগুনই তাদের পুড়িয়ে ফেলবে। আমি যখন তাদের বিরুদ্ধে মুখ রাখব, তোমরা তখন জানবে যে আমিই সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহাদের বিরুদ্ধে মুখ রাখিব; অগ্নি হইতে উত্তীর্ণ হইলেও অগ্নি তাহাদিগকে গ্রাস করিবে; যখন আমি তাহাদের বিরুদ্ধে মুখ রাখি, তখন তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহাদের বিরুদ্ধে মুখ রাখিব; অগ্নি হইতে উত্তীর্ণ হইলেও অগ্নি তাহাদিগকে গ্রাস করিবে; যখন আমি তাহাদের বিরুদ্ধে মুখ রাখি, তখন তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের বিরুদ্ধে দাঁড়াব। আগুন থেকে তারা বের হয়ে আসলেও আগুনই তাদের পুড়িয়ে ফেলবে। আমি যখন তাদের বিরুদ্ধে দাঁড়াব তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের বিরুদ্ধে দাঁড়াব। আগুন থেকে তারা বের হয়ে আসলেও আগুনই তাদের পুড়িয়ে ফেলবে। আমি যখন তাদের বিরুদ্ধে দাঁড়াব তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি শাস্তি দেব। তারা একবার আগুনের কাছে থেকে পালালেও আগুন তাদের ছাড়বে না, গ্রাস করবেই। তাদের যখন আমি শাস্তি দেব, তখনই তোমরা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি ঐ লোকদের শাস্তি দেব| কিন্তু কিছু লোক সেই লাঠির মত হবে যা সম্পূর্ণ দগ্ধ হয় না- তাদের শাস্তি হলেও তারা সম্পূর্ণরূপে ধ্বংস হবে না| তোমরা দেখবে যে আমি ঐ লোকেদের শাস্তি দিয়েছি, আর তোমরা জানবে যে আমিই প্রভু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের বিরুদ্ধে মুখ রাখব; যদিও তারা আগুনের ভেতর থেকে বেরিয়ে এসেছে, তবুও আগুন তাদের গ্রাস করবে, তখন তোমার জানবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি আমার মুখ তাদের বিরুদ্ধে রেখেছিলাম।