Ezekiel 16:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাকে বিচিত্র পোশাক পরালাম, শুশুকের চামড়ার জুতা পরালাম এবং তোমাকে মসীনা কাপড়ে জড়ালাম ও রেশমের কাপড় দিয়ে ঢেকে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার গায়ে নকশা তোলা কাপড় দিলাম, ও পায়ে সূক্ষ্ম চামড়ার চটি পরালাম। আমি মিহি মসিনার কাপড় তোমাকে পরালাম এবং দামি কাপড় দিয়ে তোমাকে ঢাকলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাকে বিচিত্র পরিচ্ছদ পরাইলাম, তহশচর্ম্মের পাদুকা পরাইলাম, এবং তোমাকে মসীনা-বস্ত্রের বেষ্টনে বেষ্টিত ও পট্টবস্ত্রে আচ্ছাদিত করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাকে বিচিত্র পরিচ্ছদ পরাইলাম, তহশ চর্মের পাদুকা পরাইলাম, এবং তোমাকে মসীনা-বস্ত্রের বেষ্টনে বেষ্টিত ও পট্টবস্ত্রে আচ্ছাদিত করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার গায়ে নক্‌শা তোলা কাপড় দিলাম ও পায়ে শুশুকের চামড়ার সুন্দর চটি পরালাম। আমি তোমার মাথায় পাতলা মসীনার কাপড় জড়ালাম এবং রেশমের কাপড় দিয়ে তোমাকে ঢেকে দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার গায়ে নক্‌শা তোলা কাপড় দিলাম ও পায়ে শুশুকের চামড়ার সুন্দর চটি পরালাম। আমি তোমার মাথায় পাতলা মসীনার কাপড় জড়ালাম এবং রেশমের কাপড় দিয়ে তোমাকে ঢেকে দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সূচীশিল্পমণ্ডিত পোষাক পরালাম তোমায়, পায়ে পরালাম দামী চামড়ার জুতো। মাথায় বেঁধে দিলাম ক্ষৌম বস্ত্রের বন্ধনী, গায়ে জড়িয়ে দিলাম রেশমী ওড়না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমায় সুন্দর পোশাক ও পায়ে চামড়ার জুতো পরালাম| আমি তোমার মাথায় মসিনার পট্টি ও সিল্কের মাথা ঢাকা দিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে অলংকরা করা কাপড় পড়ালাম, চামড়ার চটি পরালাম এবং তোমাকে মসীনা পোশাকের জড়ালাম ও রেশমের পোশাকে ঢেকে দিলাম।