Ezekiel 16:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তুমি সোনা ও রূপা দিয়ে সাজলে; তোমার কাপড় মসীনা সুতা ও রেশম দ্বারা তৈরি এবং শিল্পকর্মে বিচিত্র হল, তুমি মিহি সুজি, মধু ও তেল ভোজন করতে এবং পরম-সুন্দরী হয়ে অবশেষে রাণীর পদ পেলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে সোনা ও রুপো দিয়ে তোমাকে সাজানো হল; তোমার কাপড় ছিল মিহি মসিনার, ব্যয়বহুল বস্ত্র ও নকশা তোলা কাপড়ের। তোমার খাবার ছিল মধু, জলপাই তেল ও মিহি ময়দা। তুমি খুব সুন্দরী হয়ে অবশেষে রানি হলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই প্রকারে তুমি স্বর্ণে ও রৌপ্যে বিভূষিত হইলে; তোমার বস্ত্র মসীনা-সূত্র ও পট্ট দ্বারা নির্ম্মিত এবং শিল্পকর্ম্মে বিচিত্র হইল, তুমি সূক্ষ্ম সূজী, মধু ও তৈল ভোজন করিতে, এবং পরম-সুন্দরী হইয়া অবশেষে রাজ্ঞীর পদ প্রাপ্ত হইলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই প্রকারে তুমি স্বর্ণে ও রৌপ্যে বিভূষিত হইলে; তোমার বস্ত্র মসীনা-সূত্র ও পট্ট দ্বারা নির্মিত এবং শিল্পকর্মে বিচিত্র হইল, তুমি সূক্ষ্ম সুজি, মধু ও তৈল ভোজন করিতে, এবং পরম সুন্দরী হইয়া অবশেষে রাজ্ঞীর পদ প্রাপ্ত হইলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে সোনা ও রূপা দিয়ে তোমাকে সাজানো হল; তোমার কাপড়-চোপড় ছিল পাতলা মসীনার, রেশমের ও নক্শা তোলা কাপড়ের। তোমার খাবার ছিল মিহি ময়দা, মধু ও জলপাইয়ের তেল। তুমি খুব সুন্দরী হয়ে উঠে রাণীর মত হলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে সোনা ও রূপা দিয়ে তোমাকে সাজানো হল; তোমার কাপড়-চোপড় ছিল পাতলা মসীনার, রেশমের ও নক্শা তোলা কাপড়ের। তোমার খাবার ছিল মিহি ময়দা, মধু ও জলপাইয়ের তেল। তুমি খুব সুন্দরী হয়ে উঠে রাণীর মত হলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বর্ণ-রৌপ্যের অলঙ্কারে আর সূচীশিল্পের কারুকার্যে মণ্ডিত ক্ষৌমবস্ত্র আর রেশমী পোষাকে সর্বদাই তুমি থাকতে সুসজ্জিতা হয়ে। উৎকৃষ্ট ময়দার রুটি, মধু আর জলপাই তেল ছিল তোমার খাদ্যের উপকরণ। অনন্যা রূপসী তিলোত্তমা তুমি রাণীর মর্যাদায় ভূষিতা হলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমায় রূপো ও সোনার গহনায বেশ সুন্দর দেখাচ্ছিল; এমনকি তোমার মসিনা সিল্ক ও কাজ করা সজ্জায সাজলে| তুমি সব থেকে উত্তম খাবার খেতে| তুমি খুব সুন্দরী হয়ে উঠলে| তুমি রাণী হলে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে তুমি সোনায় ও রূপায় সুশোভিত হলে; তোমার পোশাক মসীনা সুতো ও রেশম দ্বারা বানানো এবং অলংকরা হল, তুমি ভালো সূজী, মধু ও তেল খেতে এবং খুব সুন্দরী হয়ে অবশেষে রাণীর পদ পেলে।