Ezekiel 16:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার সোনা ও আমার রূপা দিয়ে তৈরি যেসব গহনা আমি তোমাকে দিয়েছিলাম তুমি তা নিয়ে পুরুষাকৃতি মূর্তি তৈরি করে তাদের সঙ্গে জেনা করতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার সোনা ও রুপো দিয়ে তৈরি গয়না, যা আমি তোমাকে দিয়েছিলাম, সেই সুন্দর গয়না নিয়ে তুমি নিজের জন্য পুরুষ প্রতিমা করে সেগুলির সঙ্গে ব্যভিচার করতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার সুবর্ণ ও আমার রৌপ্য দ্বারা নির্ম্মিত যে সকল চারু আভরণ আমি তোমাকে দিয়াছিলাম, তুমি তাহা লইয়া পুরুষাকৃতি প্রতিমা নির্ম্মাণ করিয়া তাহাদের সহিত ব্যভিচার করিতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার সুবর্ণ ও আমার রৌপ্য দ্বারা নির্মিত যে সকল চারু আভরণ আমি তোমাকে দিয়াছিলাম, তুমি তাহা লইয়া পুরুষাকৃতি প্রতিমা নির্মাণ করিয়া তাহাদের সহিত ব্যভিচার করিতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সোনা-রূপা দিয়ে তৈরী গহনা, যা আমি তোমাকে দিয়েছিলাম, সেই সুন্দর গহনা নিয়ে তুমি নিজের জন্য পুরুষ-প্রতিমা তৈরী করে সেগুলোর সংগে ব্যভিচার করতে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সোনা-রূপা দিয়ে তৈরী গহনা, যা আমি তোমাকে দিয়েছিলাম, সেই সুন্দর গহনা নিয়ে তুমি নিজের জন্য পুরুষ-মূর্তি তৈরী করে সেগুলোর সংগে জেনা করতে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমারই দেওয়া স্বর্ণ-রৌপ্যের অলঙ্কার দিয়ে মূর্তি গড়ে তুমি ব্যাভিচারিণী হলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি তোমায় যে সুন্দর অলঙ্কার দিয়েছিলাম তা তুমি নিলে| তারপর সেই রূপো ও সোনা ব্যবহার করে পুরুষ মানুষের মূর্ত্তি তৈরী করলে| তারপর তাদের সঙ্গেও যৌন কাজ করলে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমার সোনা ও আমার রূপা দ্বারা বানানো যে সব সুন্দর অলংকার আমি তোমাকে দিয়েছিলাম, তুমি তা নিয়ে পুরুষাকৃতি প্রতিমা তৈরী করে তাদের সঙ্গে ব্যভিচার করতে।