Ezekiel 16:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি আমার বিচিত্র পোশাকগুলো নিয়ে তাদেরকে পরাতে এবং আমার তেল ও ধূপ তাদের সম্মুখে রাখতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তুমি তোমার নকশা তোলা কাপড় নিয়ে সেগুলিকে পরাতে এবং তাদের সামনে আমার তেল ও ধূপ রাখতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি আপন বিচিত্র বস্ত্র সকল লইয়া তাহাদিগকে পরিধান করাইতে, এবং আমার তৈল ও আমার ধূপ তাহাদের সম্মুখে রাখিতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি আপন বিচিত্র বস্ত্র সকল লইয়া তাহাদিগকে পরিধান করাইতে, এবং আমার তৈল ও আমার ধূপ তাহাদের সম্মুখে রাখিতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার নক্‌শা তোলা কাপড়-চোপড় নিয়ে তুমি সেগুলোকে পরাতে এবং তাদের সামনে তুমি আমার তেল ও ধূপ উৎসর্গ করতে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার নক্‌শা তোলা কাপড়-চোপড় নিয়ে তুমি সেগুলোকে পরাতে এবং তাদের সামনে তুমি আমার তেল ও ধূপ কোরবানী করতে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার দেওয়া সূচী-শিল্প শোভিত বসন পরালে ঐ মূর্তিগুলিকে, তাদের দিলে আমারই দেওয়া জলপাই তেল আর সুগন্ধি ধূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তুমি সেই সুন্দর কাপড় নিয়ে ঐসব মূর্ত্তির জন্য কাপড় বানালে| আমি তোমায় যে সব সুগন্ধি ও ধূনো দিয়েছিলাম তা তুমি ঐসব মূর্ত্তির সামনে রাখলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের অলংকরা পোশাক সকল নিয়ে তাদেরকে পরাতে এবং আমার তেল ও আমার ধূপ তাদের সামনে রাখতে।