Ezekiel 16:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাকে আমার যে খাদ্য দিয়েছিলাম, যে মিহি সুজি, তেল ও মধু তোমাকে খেতে দিয়েছিলাম, তা তুমি খোশবুর জন্য তাদের সম্মুখে রাখতে; এ-ই করা হত, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যে খাবার আমি তোমাকে দিয়েছিলাম—মিহি ময়দা, জলপাই তেল ও মধু যা আমি তোমাকে খেতে দিয়েছিলাম—তুমি সেগুলি তাদের সামনে সুগন্ধি হিসেবে রাখতে। এসবই ঘটেছে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাকে আমার যে খাদ্য দিয়াছিলাম, যে সূক্ষ্ম সূজী, তৈল ও মধু তোমাকে খাইতে দিয়াছিলাম, তাহা তুমি সৌরভার্থে তাহাদের সম্মুখে রাখিতে; ইহাই করা হইত, ইহা প্রভু সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাকে আমার যে খাদ্য দিয়াছিলাম, যে সূক্ষ্ম সুজি, তৈল ও মধু তোমাকে খাইতে দিয়াছিলাম, তাহা তুমি সৌরভার্থে তাহাদের সম্মুখে রাখিতে; ইহাই করা হইত, ইহা প্রভু সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার খাবার জন্য তোমাকে যে মিহি ময়দা, জলপাই তেল ও মধু দিয়েছিলাম তা তুমি তাদের সামনে সুগন্ধি হিসাবে রাখতে। আমি প্রভু সদাপ্রভু বলছি যে, এই সবই ঘটেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার খাবার জন্য তোমাকে যে মিহি ময়দা, জলপাই তেল ও মধু দিয়েছিলাম তা তুমি তাদের সামনে খোশবু হিসাবে রাখতে। আমি আল্লাহ্‌ মালিক বলছি যে, এই সবই ঘটেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যে খাদ্য তোমায় দিয়েছিলাম—উৎকৃষ্ট ময়দা, জলপাই তেল ও মধু—তাও তুমি উৎসর্গ করলে মূর্তিগুলোর পায়ে তাদের অনুগ্রহ পাবার জন্য। এই হল সর্বাধিপতি প্রভুর উক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমায় রুটি, মধু ও তেল দিয়েছিলাম, কিন্তু তুমি ওগুলো ঐসব মূর্ত্তিদের নিবেদন করলে| তুমি সেসব তোমার মূর্ত্তিদের সন্তুষ্ট করবার জন্য উৎসর্গ করলে| হ্যাঁ, তুমি তাই করেছিলে|” প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তোমাকে আমার যে খাবার দিয়েছিলাম, যে ভালো সূজী, তেল ও মধু তোমাকে খেতে দিয়েছিলাম, তা তুমি সুগন্ধের জন্য তাদের সামনে রাখতে; এটাই করা হত, এটা প্রভু সদাপ্রভু বলেন।