Ezekiel 16:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার জেনা কি ক্ষুদ্র বিষয় যে, তুমি আমার সন্তানদেরকেও জবেহ্‌ করে কোরবানী করেছ ও আগুনের মধ্য দিয়ে গমন করিয়েছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমার সন্তানদের হত্যা করে মূর্তিদের কাছে উৎসর্গ করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ব্যভিচার কি ক্ষুদ্র বিষয় যে, তুমি আমার সন্তানগণকেও বধ করিয়া উৎসর্গ করিয়াছ, উহাদের জন্য [অগ্নির মধ্য দিয়া] গমন করাইয়াছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ব্যভিচার কি ক্ষুদ্র বিষয় যে, তুমি আমার সন্তানগণকেও বধ করিয়া উৎসর্গ করিয়াছ, উহাদের জন্য [অগ্নির মধ্য দিয়া] গমন করাইয়াছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবার আমার ছেলেমেয়েদের কেটে তুমি প্রতিমাগুলোর উদ্দেশে তাদের আগুনে পুড়িয়ে উৎসর্গ করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবার আমার ছেলেমেয়েদের কেটে তুমি মূর্তিগুলোর উদ্দেশে তাদের আগুনে পুড়িয়ে কোরবানী দিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপরন্তু আমার সন্তানদেরও ঐ সব মূর্তির কাছে সঁপে দিলে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি আমার সন্তানদের বলি দিতে তাদের এই মূর্ত্তিদের উদ্দেশ্যে আগুনের মধ্য দিয়ে অতিক্রম করালে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ব্যভিচার কি ছোট বিষয় যে, তুমি আমার সন্তানদেরকেও হত্যা করে উৎসর্গ করেছ এবং বলিদান করেছ প্রতিমার কাছে