Ezekiel 16:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিজের সমস্ত ঘৃণার কাজে ও জেনায় মগ্ন হওয়াতে তুমি তোমার যৌবনাবস্থার সেই সময় স্মরণ কর নি, যখন তুমি বিবস্ত্রা ও উলঙ্গিনী ছিলে, নিজের রক্তে ছট্ফট্ করছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সব ঘৃণ্য অভ্যাস এবং তোমার বেশ্যাবৃত্তিতে তুমি তোমার যৌবন স্মরণ করোনি, যখন তুমি উলঙ্গিনী ও খালি গায়ে নিজের রক্তের মধ্যে ছটফট করছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনার সমস্ত ঘৃণার্হ কার্য্যে ও ব্যভিচারে মগ্ন হওয়াতে তুমি আপন যৌবনাবস্থার সেই সময় স্মরণ কর নাই, যখন তুমি বিবস্ত্রা ও উলঙ্গিনী ছিলে, নিজ রক্তে ছট্ফট্ করিতেছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনার সমস্ত ঘৃণার্হ কার্যে ও ব্যভিচারে মগ্ন হওয়াতে তুমি আপন যৌবনাবস্থার সেই সময় স্মরণ কর নাই, যখন তুমি বিবস্ত্রা ও উলঙ্গিনী ছিলে, নিজ রক্তে ছট্ফট্ করিতেছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সব জঘন্য কাজকর্ম ও তোমার ব্যভিচারের মধ্যে তুমি তোমার ছোটবেলার কথা মনে কর নি যখন তুমি ছিলে উলংগিনী এবং খালি গায়ে নিজের রক্তের মধ্যে ছট্ফট করছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সব জঘন্য কাজকর্ম ও তোমার জেনার মধ্যে তুমি তোমার ছোটবেলার কথা মনে কর নি যখন তুমি ছিলে উলংগিনী এবং খালি গায়ে নিজের রক্তের মধ্যে ছট্ফট করছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বারবণিতার ঘৃণ্য জীবন যাপনকালে একবারও শৈশবের কথা তোমার মনে উদয় হয়নি যেদিন তুমি ছিলে বিবসনা, নিজেরই রক্তে মাখামাখি হয়ে হাত-পা ছুঁড়ে ছটফট করছিলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি আমায় পরিত্যাগ করেছিলে এবং ঐসব ভয়ঙ্কর কাজ করেছিলে| তুমি কখনও তোমার যৌবনকাল স্মরণ করনি| স্মরণ করনি যে তোমাকে যখন আমি খুঁজে পেয়েছিলাম তখন তুমি রক্ত জড়ানো অবস্থায় উলঙ্গ হয়ে পড়েছিলে এবং শূণ্যে পা ছুঁড়ছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজের সমস্ত জঘন্য কাজে ও ব্যভিচারে মগ্ন হওয়াতে তুমি নিজের যৌবনাবস্থার সেই দিন মনে করনি, যখন তুমি বিবস্ত্রা ও উলঙ্গিনী ছিলে, নিজ রক্তে আছাড় খাচ্ছিলে।