Ezekiel 16:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার এসব দুষ্কার্যের পরে— সার্বভৌম মাবুদ বলেন, ধিক্, ধিক্ তোমাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘ধিক্! ধিক্ তোমাকে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন। তোমার অন্য সব দুষ্টতার পরেও,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার এই সকল দুষ্কার্য্যের পরে—প্রভু সদাপ্রভু কহেন, ধিক্, ধিক্ তোমাকে!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার এই সকল দুষ্কার্যের পরে- প্রভু সদাপ্রভু কহেন, ধিক্, ধিক্ তোমাকে!-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘ধিক্, ধিক্ তোমাকে! তোমার এই সব দুষ্টতার পরেও তুমি নিজের জন্য শহরের প্রত্যেকটি খোলা জায়গায় একটা করে প্রতিমার আসন তৈরী করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘ঘৃণ্য, ঘৃণ্য তুমি! তোমার এই সব দুষ্টতার পরেও তুমি নিজের জন্য শহরের প্রত্যেকটি খোলা জায়গায় একটা করে মূর্তির আসন তৈরী করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেছেন, তোমার কাল ঘনিয়ে এসেছে! এত সব জঘন্য অনাচারের পরেও
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঐসব মন্দ কাজের পর, হায় জেরুশালেম, এ তোমার পক্ষে ভীষণ অমঙ্গলদায়ক হবে!” প্রভু আমার সদাপ্রভু এইসব কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার এই সকল খারাপ কাজের পরে ধিক, ধিক তোমাকে।” এটা প্রভু সদাপ্রভু বলেন।