Ezekiel 16:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রত্যেক পথের মাথায় তুমি তোমার উঁচু স্থান নির্মাণ করেছ, তোমার সৌন্দর্যকে ঘৃণার বস্তু করেছ, প্রত্যেক পথিকের জন্য নিজের পা খুলে দিয়েছ এবং তোমার বেশ্যাক্রিয়া বাড়িয়ে তুলেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাস্তার মোড়ে মোড়েও প্রতিমার আসন তৈরি করে তোমার সৌন্দর্যকে তুমি অপমান করেছ, বাছবিচারহীনভাবে যে কেউ তোমার পাশ দিয়ে গেছে তুমি তাদের সঙ্গে ব্যভিচার করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রত্যেক পথের মস্তকে তুমি আপনার উচ্চস্থান নির্ম্মাণ করিয়াছ, আপন সৌন্দর্য্যকে ঘৃণার্হ বস্তু করিয়াছ, প্রত্যেক পথিকের জন্য আপনার পা খুলিয়া দিয়াছ, এবং আপন বেশ্যাক্রিয়া বাড়াইয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রত্যেক পথের মস্তকে তুমি আপনার উচ্চস্থান নির্মাণ করিয়াছ, আপন সৌন্দর্যকে ঘৃণার্হ বস্তু করিয়াছ, প্রত্যেক পথিকের জন্য আপনার পা খুলিয়া দিয়াছ, এবং আপন বেশ্যাক্রিয়া বাড়াইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাস্তার মোড়ে মোড়েও প্রতিমার আসন তৈরী করে তোমার সৌন্দর্যকে তুমি অপমান করেছ। যে কেউ তোমার পাশ দিয়ে গেছে তাকে তোমার দেহ দান করে তুমি তোমার ব্যভিচারের কাজ বাড়িয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাস্তার মোড়ে মোড়েও মূর্তির আসন তৈরী করে তোমার সৌন্দর্যকে তুমি অপমান করেছ। যে কেউ তোমার পাশ দিয়ে গেছে তাকে তোমার শরীর দান করে তুমি তোমার জেনার কাজ বাড়িয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার অনিন্দিত রূপে লেপন করেছ কলঙ্ক। চলতি পথে যে-ই এসেছে তোমার কাছে, তারই মনোরঞ্জন করেছ, দান করেছ দেহ। দিনে দিনে তোমার ব্যভিচার মাত্রা ছাড়িয়েছে, বারবধূরও অধম হয়েছ তুমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেক রাস্তার মাথায় মাথায় ঐ ঢিবি তৈরী করলে| এই ভাবে তোমার সৌন্দর্য নষ্ট করলে| পথিককে ধরার জন্য তুমি তা ব্যবহার করলে| তুমি তোমার কাপড়ের নীচের ভাগ ওঠালে যাতে তোমার পা দেখা যায়; তারপর তুমি ঐসব লোকদের সঙ্গে বেশ্যার মত ব্যবহার করলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেক রাস্তার মাথায় তুমি নিজের উচ্চস্থান তৈরী করেছ, নিজের সৌন্দর্য্যকে ঘৃণার জিনিস করেছ, প্রত্যেক পথিকের জন্য নিজের পা খুলে দিয়েছ এবং নিজের বেশ্যা-ক্রিয়া বাড়িয়েছ।