Ezekiel 16:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরও তুমি তোমার প্রতিবেশী স্থূলমাংস মিসরীয়দের সঙ্গে জেনা করেছ এবং আমাকে অসন্তুষ্ট করার জন্য তোমার পতিতাবৃত্তি আরও বাড়িয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার কামুক প্রতিবেশী মিশরীয়দের সঙ্গে তুমি ব্যভিচার করেছ, এবং আমাকে অসন্তুষ্ট করার জন্য তোমার ব্যভিচারের কাজ আরও বাড়িয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও তুমি তোমার প্রতিবাসী স্থূলমাংস মিস্রীয়দের সহিত ব্যভিচার করিয়াছ, এবং আমাকে অসন্তুষ্ট করণার্থে তোমার বেশ্যাক্রিয়া আরও বাড়াইয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরও তুমি তোমার প্রতিবাসী স্থূলমাংস মিসরীয়দের সহিত ব্যভিচার করিয়াছ, এবং আমাকে অসন্তুষ্ট করণার্থে তোমার বেশ্যাক্রিয়া আরও বাড়াইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার কামুক প্রতিবেশী মিসরীয়দের সংগে তুমি ব্যভিচার করেছ এবং তোমার ব্যভিচারের কাজ বাড়িয়ে আমার ভীষণ অসন্তোষ খুঁচিয়ে তুলেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার কামুক প্রতিবেশী মিসরীয়দের সংগে তুমি জেনা করেছ এবং তোমার জেনার কাজ বাড়িয়ে আমার রাগ খুঁচিয়ে তুলেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার কামুক প্রতিবেশী মিশরীদের শয্যাসঙ্গিনী হয়েছ। মাত্রাহীন ব্যভিচার করে তুমি আমার বুকে জ্বালা ধরিয়ে দিয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তুমি তোমার প্রতিবেশী মিশরে গেলে যার যৌনাঙ্গ বড় বড়| তারপর আমাকে রুদ্ধ করতে বহুবার তার সঙ্গে যৌন ক্রিয়া সম্পন্ন করলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি মিশরীয়দের সঙ্গে বেশ্যাদের মতো কাজ করেছ, তোমার প্রতিবেশী যযাদের লালসাপূর্ণ ইচ্ছা এবং তুমি আরো অনেক বেশ্যাবৃত্তির কাজের প্রতিজ্ঞা করেছ সেইজন্য তুমি আমাকে রাগিয়ে দিয়েছ।