Ezekiel 16:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি বাণিজ্যের দেশ কল্দিয়া পর্যন্ত তোমার জেনার কাজ বৃদ্ধি করেছ, কিন্তু এতেও তৃপ্ত হলে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপরে তুমি তোমার ব্যভিচারের কাজ বাড়িয়ে বণিকদের দেশ ব্যাবিলনের সঙ্গেও ব্যভিচার করেছ, কিন্তু এতেও তোমার তৃপ্তি হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি বাণিজ্যের দেশ কল্দিয়া পর্য্যন্ত আপন ব্যভিচার বৃদ্ধি করিয়াছ, কিন্তু ইহাতেও তৃপ্ত হইলে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি বাণিজ্যের দেশ কল্দিয়া পর্যন্ত আপন ব্যভিচার বৃদ্ধি করিয়াছ, কিন্তু ইহাতেও তৃপ্ত হইলে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরে তুমি তোমার ব্যভিচারের কাজ বাড়িয়ে বণিকদের দেশ বাবিলের সংগেও ব্যভিচার করলে, কিন্তু এতেও তোমার তৃপ্তি হল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরে তুমি তোমার জেনার কাজ বাড়িয়ে বণিকদের দেশ ব্যাবিলনের সংগেও জেনা করলে, কিন্তু এতেও তোমার তৃপ্তি হল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনবাসী বণিকদের সাথেও তুমি সেই বৃত্তি চালালে, তারাও তোমাকে তুষ্ট করতে পারল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তুমি কনানের দিকে ফিরলে, তারপর বাবিলের দিকে| তবু তোমার মন ভরল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তুমি কলদীয়দের বাণিজ্যের দেশে আরো অনেক ব্যাভিচার করেছ এবং এতেও সন্তুষ্ট হলে না।