Ezekiel 16:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বল, সার্বভৌম মাবুদ জেরুশালেমকে এই কথা বলেন, তোমার উৎপত্তি ও জন্মস্থান কেনানীয়দের দেশ, তোমার পিতা আমোরীয় ও মা হিত্তীয়া।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর বলো, ‘সার্বভৌম সদাপ্রভু জেরুশালেমকে এই কথা বলেন, তোমার পিতৃপুরুষগণ ও জন্মস্থান কনানীয়দের দেশে; তোমার বাবা ইমোরীয় এবং তোমার মা হিত্তীয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি বল, প্রভু সদাপ্রভু যিরূশালেমকে এই কথা কহেন, তোমার উৎপত্তি ও জন্মস্থান কনানীয়দের দেশ, তোমার পিতা ইমোরীয় ও মাতা হিত্তীয়া।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি বল, প্রভু সদাপ্রভু যিরূশালেমকে এই কথা কহেন, তোমার উৎপত্তি ও জন্মস্থান কনানীয়দের দেশ, তোমার পিতা ইমোরীয় ও মাতা হিত্তীয়া।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি বল যে, প্রভু সদাপ্রভু যিরূশালেমকে বলছেন, ‘তোমার বাড়ী ও তোমার জন্মের স্থান কনানীয়দের দেশে; তোমার বাবা হল ইমোরীয় ও মা হিত্তীয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি বল যে, আল্লাহ্ মালিক জেরুজালেমকে বলছেন, ‘তোমার বাড়ী ও তোমার জন্মের স্থান কেনানীয়দের দেশে; তোমার পিতা হল আমোরীয় ও মা হিট্টীয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু তাকে যে কথা বলছেন, তা তাকে জানিয়ে দাও: কনান দেশে তুমি জন্মগ্রহণ করেছ। তোমার পিতা অমরীয়, মাতা হিত্তিয় ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি অবশ্যই বলবে, ‘প্রভু আমার সদাপ্রভু জেরুশালেমকে এই সব কথা বলেন: তোমার দিকে দেখ| তুমি জন্মেছিলে কনানে| তোমার বাবা ছিলেন ইমোরীয়, তোমার মা হিত্তীয়া|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং ঘোষণা কর, প্রভু সদাপ্রভু যিরুশালেমকে এই কথা বলেন, “তোমার উৎপত্তি ও জন্মস্থান কনানীয়দের দেশ, তোমার বাবা ইমোরীয় ও মা হিত্তীয়া।