Ezekiel 16:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি প্রত্যেক পথের মাথায় তোমার উঁচু স্থান নির্মাণ করেছ, প্রত্যেক চকে তোমার উঁচু স্থান প্রস্তুত করেছ; এতে তুমি পতিতার মত হও নি; তুমি তো পণ অবজ্ঞা করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তুমি নিজের জন্য রাস্তার কোণে ঢিবি তৈরি করেছ ও প্রত্যেকটি খোলা জায়গায় উঁচু প্রতিমার আসন প্রস্তুত করেছ, তখন বেশ্যার মতো কাজ করোনি কারণ তুমি তোমার পাওনা টাকে অগ্রাহ্য করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি প্রত্যেক পথের মস্তকে তোমার টিকরস্থান নির্ম্মাণ করিয়াছ; প্রত্যেক চকে তোমার টিকরস্থান প্রস্তুত করিয়াছ; ইহাতে তুমি বেশ্যাবৎ হও নাই; তুমি ত পণ অবজ্ঞা করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি প্রত্যেক পথের মস্তকে তোমার টিকরস্থান নির্মাণ করিয়াছ, প্রত্যেক চকে তোমার টিকরস্থান প্রস্তুত করিয়াছ; ইহাতে তুমি বেশ্যাবৎ হও নাই; তুমি ত পণ অবজ্ঞা করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যখন রাস্তার মোড়ে মোড়ে প্রতিমার আসন তৈরী করেছ তখন বেশ্যার কাজ করেও তোমার পাওনা টাকা অগ্রাহ্য করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যখন রাস্তার মোড়ে মোড়ে মূর্তির আসন তৈরী করেছ তখন বেশ্যার কাজ করেও তোমার পাওনা টাকা অগ্রাহ্য করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাস্তার মোড়ে মোড়ে তুমি মূর্তিপূজার বেদী তৈরী করেছ আর সেখানে দেহপসারিণীর মত আচরণ করেছ কিন্তু সাধারণ বারবধূর মত অর্থের জন্য তুমি এ পথে আসো নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেছিলেন, “কিন্তু তুমি ঠিক একেবারে বেশ্যার মত ছিলে না| তুমি প্রত্যেক বড় রাস্তার মাথায় ও প্রত্যেক গলির কোণে উপাসনার জন্য ঢিবি তৈরী করেছিলে| ঐসব লোকের সাথে যৌনক্রিয়া করেছিলে কিন্তু বেশ্যার মত তাদের কাছ থেকে বেতন নাও নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি প্রত্যেক রাস্তার মাথায় তোমার ধর্মীয় স্থান তৈরী করেছ, প্রত্যেক সার্বজনীন জায়গায় তোমার উচ্চস্থান তৈরী করেছ; এতে তুমি বেশ্যার মতো হওনি; তুমি তো পণ অবজ্ঞা করেছ।