Ezekiel 16:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকে সব পতিতাকেই টাকা দেয়, কিন্তু তুমি তোমার প্রেমিকমাত্রকেই উপহার দিয়েছ এবং তোমার পতিতাবৃত্তিক্রমে তারা যেন সমস্ত দিক থেকে তোমার কাছে আসে, এজন্য তাদেরকে ঘুষ দিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেক বেশ্যা পারিশ্রমিক পায়, কিন্তু তুমি তোমার সব প্রেমিকদের উপহার দিয়ে থাকো, তোমার কাছ থেকে অবৈধ অনুগ্রহ পাবার জন্য যাতে তারা সব জায়গা থেকে তোমার কাছে আসে সেইজন্য তুমি তাদের ঘুস দিয়ে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকে বেশ্যামাত্রকেই মুদ্রা দেয়, কিন্তু তুমি আপনার প্রেমিকমাত্রকেই উপহার দিয়াছ, এবং তোমার বেশ্যাবৃত্তিক্রমে তাহারা যেন সর্ব্বদিক্‌ হইতে তোমার কাছে আইসে, এই জন্য তাহাদিগকে উৎকোচ দিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকে বেশ্যামাত্রকেই মুদ্রা দেয়, কিন্তু তুমি আপনার প্রেমিকমাত্রকেই উপহার দিয়াছ, এবং তোমার বেশ্যাবৃত্তিক্রমে তাহারা যেন সর্বদিক্‌ হইতে তোমার কাছে আইসে, এই জন্য তাহাদিগকে উৎকোচ দিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব বেশ্যারাই উপহার পায়, কিন্তু তুমি তোমার সব প্রেমিকদের উপহার দিয়ে থাক। তোমার সংগে ব্যভিচার করবার জন্য যাতে তারা সব জায়গা থেকে তোমার কাছে আসে সেইজন্য তুমি তাদের ঘুষ দিয়ে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব বেশ্যারাই উপহার পায়, কিন্তু তুমি তোমার সব প্রেমিকদের উপহার দিয়ে থাক। তোমার সংগে জেনা করবার জন্য যাতে তারা সব জায়গা থেকে তোমার কাছে আসে সেইজন্য তুমি তাদের ঘুষ দিয়ে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাধারণতঃ বারবণিতাকে বিনিময়ে অর্থমূল্য দেওয়া হয়ে থাকে, তুমি কিন্তু আলাদা। তুমিই বরং উল্টে তোমার সমস্ত প্রণয়ীদের উপহার দাও, তুমি তাদের ঘুষ দাও যেন বিভিন্ন স্থান থেকে তারা তোমার শয্যাসঙ্গী হতে আসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বেশীর ভাগ বেশ্যাই পুরুষদের বেতন দিতে বাধ্য করে; কিন্তু তুমি তোমার প্রেমিকদের অর্থ দিলে| তুমি চারধারের সমস্ত লোকেদের বেতন দিলে তোমার সঙ্গে যৌন কাজের জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকে প্রত্যেক বেশ্যাকেই পারিশ্রমিক দেয়, কিন্তু তুমি তোমার সব প্রেমিককেই উপহার দিয়েছ এবং তোমার বেশ্যাবৃত্তিক্রমে তারা যেন সব দিক থেকে তোমার কাছে আসে, এই জন্য তাদেরকে ঘুষ দিয়েছ।