Ezekiel 16:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে অন্যান্য স্ত্রী থেকে তোমার পতিতাবৃত্তি বিপরীত; বস্তুত লোকেরা জেনা করার জন্য তোমার পিছনে যায় না, আর তুমি কিছু পণ না নিয়ে পণ দিয়ে থাক, এতেই তোমার কাণ্ড বিপরীত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যান্য স্ত্রীদের থেকে তোমার বেশ্যাবৃত্তি ঠিক উল্টো; তোমার অনুগ্রহ পাবার জন্য কেউ তোমার পিছনে দৌড়ায় না। তুমি একেবারে আলাদা, কারণ তুমি টাকা নাও না বরং টাকা দিয়ে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে অন্যান্য স্ত্রী হইতে তোমার বেশ্যাবৃত্তি বিপরীত; বস্তুতঃ লোকেরা ব্যভিচারার্থে তোমার পশ্চাদগামী হয় না, আর তুমি কিছু পণ না লইয়া পণ দিয়া থাক, ইহাতেই তোমার কাণ্ড বিপরীত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে অন্যান্য স্ত্রী হইতে তোমার বেশ্যাবৃত্তি বিপরীত; বস্তুতঃ লোকেরা ব্যভিচারার্থে তোমার পশ্চাদ্‌গামী হয় না, আর তুমি কিছু পণ না লইয়া পণ দিয়া থাক, ইহাতেই তোমার কাণ্ড বিপরীত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তোমার বেশ্যাগিরিতে তুমি অন্য বেশ্যাদের চেয়ে আলাদা; তোমার সংগে ব্যভিচার করবার জন্য কেউ তোমার পিছনে দৌড়ায় না। তুমি একেবারে আলাদা, কারণ তুমি টাকা নাও না বরং টাকা দিয়ে থাক।’”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তোমার বেশ্যাগিরিতে তুমি অন্য বেশ্যাদের চেয়ে আলাদা; তোমার সংগে জেনা করবার জন্য কেউ তোমার পিছনে দৌড়ায় না। তুমি একেবারে আলাদা, কারণ তুমি টাকা নাও না বরং টাকা দিয়ে থাক।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি হলে এক বিশেষ ধরণের বারবধূ। কেউ তোমায় এ কাজে বাধ্য করেনি। এর বিনিময়ে তুমিই অর্থ দিয়েছ, গ্রহণ করনি! তুমি হলে ভিন্ন প্রকৃতির।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বেশীর ভাগ বেশ্যার বিপরীত তুমি| অধিকাংশ বেশ্যা পুরুষদের বেতন দিতে বাধ্য করে কিন্তু যে পুরুষেরা তোমার সঙ্গে যৌন ক্রিয়া করে তাদের তুমি বেতন দাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এতে অন্যান্য স্ত্রী থেকে তোমার বিপরীত; কারণ কোনো লোক তোমার সঙ্গে শোয়ার জন্য জিজ্ঞাসা করে না। পরিবর্তে, তুমি তাদের বেতন দাও! কেউ তোমাকে বেতন দাও।