Ezekiel 16:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি তোমার সেসব প্রেমিককে একত্র করবো, যাদের সঙ্গে তুমি মিলিত হয়েছ এবং যাদেরকে তুমি মহব্বত করেছ ও যাদেরকে হিংসা করেছ; তোমার বিরুদ্ধে চারদিক থেকে তাদেরকে একত্র করবো, পরে তাদের সম্মুখে তোমার উলঙ্গতা অনাবৃত করবো, তাতে তারা তোমার সমস্ত উলঙ্গতা দেখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে আমি তোমার প্রেমিকদের জড়ো করব, যাদের সঙ্গে তুমি আনন্দ উপভোগ করেছ, যাদের তুমি প্রেম করেছ ও যাদের তুমি ঘৃণা করেছ। আমি চারিদিক থেকে তোমার বিরুদ্ধে তাদের জড়ো করব ও তাদের সামনেই তোমার সব কাপড় খুলে ফেলব যাতে তারা তোমার উলঙ্গতা দেখতে পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি তোমার সেই সমস্ত প্রেমিককে একত্র করিব, যাহাদের সঙ্গে তুমি রমণ করিয়াছ, এবং যাহাদিগকে তুমি প্রেম করিয়াছ, ও যাহাদিগকে দ্বেষ করিয়াছ; তোমার বিরুদ্ধে চারিদিক্ হইতে তাহাদিগকে একত্র করিব, পরে তাহাদের সম্মুখে তোমার উলঙ্গতা অনাবৃত করিব, তাহাতে তাহারা তোমার সমস্ত উলঙ্গতা দেখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি তোমার সেই সমস্ত প্রেমিককে একত্র করিব, যাহাদের সঙ্গে তুমি রমণ করিয়াছ, এবং যাহাদিগকে তুমি প্রেম করিয়াছ, ও যাহাদিগকে দ্বেষ করিয়াছ; তোমার বিরুদ্ধে চারিদিক হইতে তাহাদিগকে একত্র করিব, পরে তাহাদের সম্মুখে তোমার উলঙ্গতা অনাবৃত করিব, তাহাতে তাহারা তোমার সমস্ত উলঙ্গতা দেখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার জন্য আমি তোমার সেই সব প্রেমিকদের জড়ো করব যাদের সংগে তুমি আনন্দ ভোগ করেছ। যাদের তুমি ভালবেসেছ এবং যাদের ঘৃণা করেছ তাদের সবাইকে আমি জড়ো করব। আমি চারদিক থেকে তোমার বিরুদ্ধে তাদের জড়ো করব ও তাদের সামনেই তোমার সব কাপড় খুলে ফেলব যাতে তারা তোমার উলংগতা দেখতে পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার জন্য আমি তোমার সেই সব প্রেমিকদের জমায়েত করব যাদের সংগে তুমি আনন্দ ভোগ করেছ। যাদের তুমি ভালবেসেছ এবং যাদের ঘৃণা করেছ তাদের সবাইকে আমি জমায়েত করব। আমি চারদিক থেকে তোমার বিরুদ্ধে তাদের জমায়েত করব ও তাদের সামনেই তোমার সব কাপড় খুলে ফেলব যাতে তারা তোমার উলংগতা দেখতে পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জন্য আমি তোমার পূর্ব প্রণয়ীদের —যাদের তুমি ভালবাসতে এবং যাদের তুমি ঘৃণা করতে—সকলকে একত্র করে নিয়ে আসব। তারা তোমাকে ঘিরে থাকবে, আর তখনই আমি তোমার বস্ত্র হরণ করব, সবার সামনে প্রকাশ করে দেব তোমার নগ্নতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি তোমার সব প্রেমিকদের জড়ো করব| তুমি যাদের ভালোবেসেছিলে ও যাদের ঘৃণা করেছিলে সেই সমস্ত লোকদের আমি জড়ো করব আর তোমার উলঙ্গতা দেখাব| তারা তোমাকে সম্পূর্ণ উলঙ্গ দেখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব দেখ! আমি তোমার সেই সব প্রেমিকদেরকে জড়ো করব, যাদের সঙ্গে তুমি মিলিত হয়েছ এবং যাদেরকে তুমি ভালোবেসেছো ও যাদেরকে ঘৃণা করেছ; তোমার বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে তাদেরকে জড়ো করব, পরে তাদের সামনে তোমার উলঙ্গতা প্রকাশ করব, তাতে তারা তোমার সমস্ত উলঙ্গতা দেখবে।