Ezekiel 16:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সতী ধর্মভ্রষ্টা ও রক্তপাতকারিণী স্ত্রীলোকদের বিচারের মত আমি তোমার বিচার করবো এবং ক্রোধ ও অন্তর্জ্বালার রক্ত তোমার উপরে উপস্থিত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে স্ত্রীলোকেরা ব্যভিচার করে এবং যারা রক্তপাত করে তাদের যে শাস্তি দেওয়া হয় সেই শাস্তিই আমি তোমাকে দেব; আমার ক্রোধ ও অন্তর্জ্বলনের জন্য আমি তোমার উপরে রক্তের প্রতিহিংসা নিয়ে আসব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সতীধর্ম্মভ্রষ্টা ও রক্তপাতকারিণী স্ত্রীলোকদিগের বিচারের ন্যায় আমি তোমার বিচার করিব, এবং ক্রোধের ও অন্তর্জ্বালার রক্ত তোমার উপরে উপস্থিত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সতীধর্মভ্রষ্টা ও রক্তপাতকারিণী স্ত্রীলোকদের বিচারের ন্যায় আমি তোমার বিচার করিব, এবং ক্রোধের ও অন্তর্জ্বালার রক্ত তোমার উপরে উপস্থিত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে স্ত্রীলোকেরা ব্যভিচার করে এবং যারা রক্তপাত করে তাদের যে শাস্তি দেওয়া হয় সেই শাস্তিই আমি তোমাকে দেব। আমার ক্রোধ ও অন্তরের জ্বালার জন্য আমি তোমাকে মৃত্যুর শাস্তি দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে স্ত্রীলোকেরা জেনা করে এবং যারা রক্তপাত করে তাদের যে শাস্তি দেওয়া হয় সেই শাস্তিই আমি তোমাকে দেব। আমার রাগ ও দিলের জ্বালার জন্য আমি তোমাকে মৃত্যুর শাস্তি দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যভিচার আর হত্যার অপরাধে আমি তোমাকে অভিযুক্ত করব। প্রচণ্ড ক্রোধে, নিদারুণ রোষে তোমাকে মৃত্যুদণ্ড দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি তোমায় শাস্তি দেব| আমি তোমায় নরঘাতকের ও ব্যভিচারিনীর উপযুক্ত যৌন পাপের শাস্তি দেব| তুমি এক রোধন্বত ও ঈর্ষান্বিত স্বামীর দ্বারা শাস্তি পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তোমার ব্যাভিচারের ও রক্তপাতের জন্য বিচার করব এবং আমি তোমার ওপরে আমার রাগের রক্তপাত এবং ক্রোধ আনব।