Ezekiel 16:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার জন্মের বৃত্তান্ত এই; তুমি যেদিন জন্মেছিলে, তোমার নাড়ি কাটা হয় নি এবং তোমাকে পরিষ্কার করার জন্য পানিতে গোসল করান হয় নি, তুমি লবণ মাখানো বা পটিতে বেষ্টিত হও নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যেদিন জন্মেছিলে তোমার নাড়ি কাটা হয়নি, তোমাকে পরিষ্কার করার জন্য ধোয়া হয়নি, তোমার গায়ে নুন মাখানো হয়নি কিংবা তোমাকে কাপড় দিয়ে জড়ানো হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার জন্মের বৃত্তান্ত এই; তুমি যে দিন জন্মিয়াছিলে, তোমার নাড়ী কাটা হয় নাই, এবং তোমাকে পরিষ্কার করণার্থে জলে স্নান করান হয় নাই, তুমি লবণ মাখান বা পটিতে বেষ্টিত হও নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার জন্মের বৃত্তান্ত এই; তুমি যে দিন জন্মিয়াছিলে, তোমার নাড়ী কাটা হয় নাই, এবং তোমাকে পরিষ্কার করণার্থে জলে স্নান করান হয় নাই, তুমি লবণ মাখান বা পটিতে বেষ্টিত হও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেদিন তুমি জন্মেছিলে সেদিন তোমার নাড়ী কাটা হয় নি, তোমাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় নি, তোমার গায়ে নুন মাখানো হয় নি কিম্বা তোমাকে কাপড় দিয়ে জড়ানো হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেদিন তুমি জন্মেছিলে সেদিন তোমার নাড়ী কাটা হয় নি, তোমাকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় নি, তোমার গায়ে লবণ মাখানো হয় নি কিংবা তোমাকে কাপড় দিয়ে জড়ানো হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন তোমার জন্ম হয় তখন কেউ তোমার নাড়ী কাটেনি, স্নান করায়নি কিম্বা তোমার গায়ে নুন মাখিয়ে কাপড় জড়িয়েও রাখেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেম যে দিন তোমার জন্ম হয়, তোমার নাড়ি কাটার জন্য কোন জায়গা ছিল না| কেউ তোমার গায়ে লবণ ছড়িয়ে তোমাকে পরিষ্কার করার জন্য স্নান করায় নি| কেউ তোমায় কাপড়ে মোড়াযনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার জন্মের দিনের, তোমার মা নাভি কাটেনি, তোমাকে জলে তোমাকে পরিষ্কার অথবা তোমাকে লবণ মাখান বা তোমাকে কাপড়ে জড়ায়নি।